Author: আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো মার্কিন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে মধ্যে বেসামরিক নাগরিক ও সেনাসদস্য রয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলা হয়, এই হামলায় সৈন্য ও সাধারণ মানুষসহ অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, স্থলবাহিনী নামানোর আগে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করতে একটি বড় ধরনের বিমান অভিযান চালানো হয়। ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে ১৫০টিরও বেশি মার্কিন বিমান মোতায়েন করা হয়েছিল, যাতে সামরিক হেলিকপ্টারগুলো…

বিস্তারিত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর দেশটির ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে বড় ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার দায়িত্ব নেবে এবং দেশটির বিপুল তেলসম্পদ ব্যবহার করবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন দাবি অনুযায়ী,ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযানের মাধ্যমে মাদুরোকে আটক করে নিউইয়র্কে নেওয়া হয়েছে। সেখানে তার বিচার হবে। দেশটির বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পরিচালনা করবে, তবে কীভাবে ও কতদিন—সেই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তবে এ ঘোষণার তীব্র বিরোধিতা করেছে ভেনেজুয়েলা সরকার। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ একে ‘অপহরণ’ আখ্যা দিয়ে বলেন, নিকোলাস মাদুরোই দেশের একমাত্র…

বিস্তারিত

যশোরে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের শংকরপুর এলাকার নয়ন কাউন্সিলর অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন (৫৫)। তিনি যশোর শহরের শংকরপুর এলাকার ইসাহাক সড়কের মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলর অফিসের সামনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা আলমগীর হোসেনের মাথায় গুলি করে। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানো জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা…

বিস্তারিত

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা সিবিএসকে জানিয়েছেন। অন্যদিকে ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র কারাকাসে ‘আগ্রাসন’ চালিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের এই ‘সামরিক আগ্রাসন’ প্রত্যাখ্যান করছে। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলা দেশে জরুরি অবস্থা জারি করেছে। আজ শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার কারাকাসসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। সিবিএস নিউজকে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন। যদিও পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া হোয়াইট হাউসও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ভেনেজুয়েলা সরকারের বিবৃতি অনুযায়ী, কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগওয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো…

বিস্তারিত

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমানকে নিষিদ্ধ করার দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। যার প্রতিক্রিয়ায় এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। সেই অনুযায়ী, কলকাতাও আনুষ্ঠানিকভাবে কাটার মাস্টারকে আজ ছেড়ে দিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়ার বক্তব্যের কয়েক ঘণ্টা পরই কলকাতা মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করেছে ইএসপিএন ক্রিকইনফো। শাহরুখ খানের দল জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। এর আগে…

বিস্তারিত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়পত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম। করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) এ ঘোষণা দেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। তাসনিম জারা বলেন, আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদন পত্র দিয়েছিলাম, সেটা আপাতত গৃহীত হয়নি। কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতোমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে নির্বাচন কমিশন বলেছে, স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয়, তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি। প্রায় ২০০…

বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ তেমন একটা দেখি না। মানুষের কাছে তাঁদের কোনো গ্রহণযোগ্যতা আছে। আমি মনে করি না এমনকি আজ শুক্রবার;((২ জানুয়ারি) সকালে মাগুরায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন তিনি মাগুরা পৌরসভার নিতাই গৌর গোপাল সেবাশ্রম পরিদর্শন করেন। আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘মানুষ ভুল করলে ক্ষমা চায় বা অনুতপ্ত হয়। কিন্তু ১৭ মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগ তাদের দ্বারা সংঘটিত বিপুল পরিমাণ হত্যা ও গুমের ঘটনার জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এখন…

বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার সমাধিতে গিয়ে কবর জিয়ারত করেন তারা।। এর আগে গত বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে শায়িত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিধীন অবস্থায় মারা যান আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। সকাল নিউজ/এমএম

বিস্তারিত

ইংরেজি নতুন বছরের প্রথম দিন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ নিয়েছেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) আল জাজিরা, নিউইয়র্ক টাইমস ও অন্যান্য গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। মামদানি একাধারে নিউইয়র্কের প্রথম দক্ষিণ এশীয়, মিলেনিয়াল ও মুসলিম মেয়র। বলাই বাহুল্য, তিনিই প্রথম মার্কিন মেয়র, যিনি কোরআন হাতে শপথ নিলেন। ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট এ নেতা তার দাদার কাছ থেকে পাওয়া কোরআন ও নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল) থেকে ধার করা ২০০ বছরের পুরনো কুরআন হাতে সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন। পুরনো সিটি হল সাবওয়ে স্টেশনের ওই অনুষ্ঠানে মামদানিকে শপথ পড়ান নিউইয়র্কের…

বিস্তারিত

রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার কলাহাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পািকপাড়ার আক্কেল প্রামানিক ছেলে মুনকের (৩৫) বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু(৪০) ও চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)। স্থানীয়রা জানায়, পু‌ঠিয়ার ঝলম‌লিয়া কলাহা‌টে না‌টোরের দিকে যাচ্ছিল একটি ট্রাক এসময় বিপরীত দিক থেকে আসা এক‌টি অজ্ঞাত গা‌ড়ি‌ ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শে প‌ড়ে যায়। এতে ঝলম‌লিয়া কলারহা‌টে আসা লোকজন হতাহত হয়। তবে নিহত চারজনের খবর পাওয়া গেলেও রাজশাহী…

বিস্তারিত