Author: স্পোর্টস ডেস্ক

নানা নাটকীয়তার পর গতকাল মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। এদিন বুলবুল পূর্বাচল মাঠ পরিদর্শন করে বিসিবিতে ফিরেই শুনেন তিনি আর সভাপতি নেই। ফলে তিনি তাৎক্ষণিক চলে যাওয়ার পরই বিসিবিতে এডহক কমিটির সভাপতি হিসেবে প্রবেশ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ১.অ্যাডহক কমিটির বাকি সদস্যরা কারা? অ্যাডহক কমিটির বাকি সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম। এর মধ্যে ফাহিম সিনহা সবশেষ ফারুক আহমেদ এবং তার আগে নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের…

বিস্তারিত

রাজধানীর ফার্মগেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (আজ) দুপুর সাড়ে ১২টার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. মামুন ফরাজী (৩৩)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সিকান্দার ফরাজী। প্রত্যক্ষদর্শী কাজী ফয়সাল জানান, লাব্বাইক পরিবহনের একটি দ্রুতগতির বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দরজা ভেঙে গেলে চালক মামুন সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে সড়কে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বেলা একটার পর তাঁকে মৃত…

বিস্তারিত

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরানের ভ‚খÐে হামলা চালানো হবে না। তবে ইরানে বন্ধ করা হলেও লেবাননে হামলা চলবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে বলে বৃটিম সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে। বিবৃতিতে সতর্ক করে দিয়ে এও বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো ধরনের (যুদ্ধবিরতি) লঙ্ঘনের ঘটনায় আত্মরক্ষামূলক জবাব দিতে ইসরায়েলি সামরিক বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে। সকাল নিউজ/এমএ

বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদে এ সংক্রান্ত বিল পাস হয়। বিলটিতে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাÐ নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়েছিল। পাস হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি। অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার…

বিস্তারিত

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদের এই আসনগুলোর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন। তিনি জানান, ৬ এপ্রিল কমিশনের সভায় এ বিষয়ে আলোচনা শেষে আজ আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ইসি…

বিস্তারিত

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ’ ও ‘আইনগতভাবে অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে নিজেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একমাত্র বৈধ সভাপতি দাবি করেছেন আমিনুল ইসলাম। একই সঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির অ্যাডহক কমিটিকে ‘অসাংবিধানিক’ ও ‘অবৈধ’ আখ্যা দিয়ে এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপ চেয়েছেন তিনি। গতকাল (৭ এপ্রিল) এনএসসি বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরপরই এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান আমিনুল। তিনি দাবি করেন, গত ৫ এপ্রিল প্রকাশিত এনএসসির তদন্ত প্রতিবেদনের কোনো আইনগত ভিত্তি নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন ছিল স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় সম্পন্ন। আমিনুল জানান, ওই নির্বাচন পরিচালনার…

বিস্তারিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক স্বস্তির আভাস মিলেছে। দীর্ঘদিনের উত্তেজনা ও অনিশ্চয়তার পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে, ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের আস্থাও। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.৩০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম কমেছে প্রায় ১৬.৫ শতাংশ, যা এখন ৯৩.৮০ ডলারে লেনদেন হচ্ছে। যদিও এই পতনের পরও সংঘাত শুরুর আগের তুলনায় দাম এখনো তুলনামূলক বেশি—ফেব্রুয়ারির শেষদিকে যেখানে প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি বিশ্ব…

বিস্তারিত

ক্যারিয়ার গঠনের সুযোগ দিচ্ছে সকাল নিউ জ। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি সম্প্রতি ভিডিও এডিটর এবং প্রেজেন্টার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দক্ষ ও উদ্যমী আগ্রহী প্রার্থীরা নিজেকে এ পদের জন্য যোগ্য মনে করলে এবং মাল্টিমিডিয়ায় ক্যারিয়ার গঠনের লক্ষ্য থাকলে দ্রæত আবেদন করতে পারেন। আবেদন করতে আপনার সিভি ও পোর্টফোলিও পাঠান career@sokalnews.com-এ।

বিস্তারিত

সকল আলোচনা সমালোচনা শেষে জামিন পেলেন ভোলার সেই পৌর জামায়াতের নারী কর্মী বিবি সাওদা (৩৭)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে তার জামিন মঞ্জুর করা হয়। জামিনের বিষয়টি জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদও নিশ্চিত করেছেন। এর আগে, গেল রবিবার রাত ১১টার দিকে ফেজবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অপরাধে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ভোলা জেলা পুলিশের সাইবার ইউনিট। এসময় তার ব্যবহ্নত মোবাইল ফোনটিও জব্দ করে পুলিশ। গ্রেপ্তারের পর জেলা জামায়েতের উদ্যেগে ওই নারী কর্মীর মুক্তির দাবি ও গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।…

বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুল এর নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। নতুন এই ১১ সদস্যের কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডের কার্যক্রম সচল রাখতে তাৎক্ষণিকভাবে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। এনএসসির এক পরিচালক জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই বিসিবির নতুন নির্বাচন আয়োজন করবে এই অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

বিস্তারিত