Author: নিজস্ব প্রতিবেদক, পাটগ্রাম (লালমনিরহাট):

অবশেষে বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভুটানে ট্রানশিপমেন্ট পণ্য নেওয়ার অনুমোদন দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। চার দিন অপেক্ষার পর সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে থাইল্যান্ডে হতে জাহাজে আনা কনটেইনারভর্তি পণ্য ভুটানের উদ্দেশে পাঠানো হয়। বুড়িমারী কাস্টমস ও সিঅ্যান্ডএফ সূত্র জানায়, সোমবার বিকেলে ভারতের কলকাতা কাস্টমস বিভাগ চ্যাংড়াবান্ধা কাস্টমসের কাছে ট্রানশিপমেন্ট চালানটি সড়কপথে পাঠানোর অনুমতি পাঠায়। পরে চ্যাংড়াবান্ধা কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশি কাস্টমসকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। কাগজপত্র যাচাই শেষে সন্ধ্যার আগে বেনকো লিমিটেডের সহায়তায় শূন্যরেখা থেকে কার্গো ট্রাকে আনা কনটেইনারটি চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের দিকে পাঠানো হয়। বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বেনকো লিমিটেডের মালিক ফারুক হোসেন জানান, ‘ভারত…

বিস্তারিত

লালমনিরহাটের হাতীবান্ধায় সহপাঠীদের সাথে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে তামিম ইসলাম (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামিম ইসলাম হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর পাড়া এলাকার রাশেদ ইসলামের ছেলে। জানা গেছে, সোমবার দুপুরে তিন সহপাঠীসহ তিস্তা নদীতে গোসল করতে যায় তামিম। নদীতে নামার পরই তামিম পানিতে ডুবে যায়। এ সময় সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেলে তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করে না পেলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত এসে তামিমকে…

বিস্তারিত

উন্নত, স্বচ্ছ ও আধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার মেডিকেল মোড়ের মৌলতন প্লাজায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর বিভাগের সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী পলাশ চন্দ্র দাস এবং হাতীবান্ধা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা। নেসকো অফিস সূত্র জানায়, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (NESCO) জানিয়েছে, প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকরা পাচ্ছেন নানা সুবিধা-যা বিদ্যুৎ ব্যবহারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করছে। প্রিপেইড মিটারের উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে। অতিরিক্ত বা ভুল চার্জিংয়ের ঝুঁকি নেই, বিলিং শতভাগ সঠিক। যেখানে খরচ, সেখানেই বিল ফলে অযাচিত বিলিং বর্জিত।…

বিস্তারিত

উত্তরের হিমালয় ঘেঁষা জেলা লালমনিরহাটে বাড়ছে শীতের প্রভাব। হঠাৎ করেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো অঞ্চল। ভোর রাত থেকেই বইছে ঠাণ্ডা হাওয়া। এর মধ্যেই আজ সোমবার (০১ ডিসেম্বর) ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ায় শীতের উপস্থিতি আরও প্রকট হয়েছে। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত যেন বৃষ্টির মতোই পড়ছে শীত। সোমবার (১ ডিসেম্বর) ভোরে সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম’সব জায়গায় কুয়াশার ঘনত্ব ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় পুরো জেলায় দেখা দেয় জম্পেশ শীতময় পরিবেশ। দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিনের বেলাতেও সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এতে ভোরে…

বিস্তারিত

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন নিয়ে কেউ কেউ বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে।’ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে ডা. শফিকুর বলেন, ‘ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন। প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন। বন্ধুগণ বেলা শেষ,…

বিস্তারিত

তারেক রহমান এখনও ভোটার হননি জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘এখনও ভোটার না হলেও আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থীও হতে পারবেন।’ আজ সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমার জানা মতে, না।’ এরপর জানতে চাওয়া হয়, তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, ‘করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।’ কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে? এমন প্রশ্নের উত্তরে সচিব…

বিস্তারিত

ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট (ভৌত সরণ বা স্থানচ্যুতি) হয়নি বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ফারুক আহমেদ বলেন, ‘আমরা বারবারই বলেছি যাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান। কোনো ইনসিডেন্ট ঘটলে সবার আগে পাবলিককে ডিসকানেক্ট করব আমরা। ভূমিকম্পের পরে ৪/৫ ঘণ্টা পুরো মেট্রোরেলের সব স্ট্রাকচার আমরা ফিজিক্যালি চেক করেছি। সেখানে আমিও ছিলাম।’ ডিএমটিসিএল এমডি বলে, ‘কোনো কিছু ঘটলে নরমালি আমরা একটা ট্রেন টেস্ট রান চালাই পাবলিক সার্ভিসের আগে। ওইদিন আমরা দুটি ট্রেন দুইদিক…

বিস্তারিত

প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মঙ্গলবারও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে শিক্ষকদের লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি। যার ফলে দ্বিতীয় দিনের মতো স্থগিত থাকছে বার্ষিক পরীক্ষা। আজ সারাদেশে তৃতীয় দিনের মতো সব প্রাথমিক বিদ্যালয়ে স্বতঃস্ফূর্ত পরীক্ষা বর্জন ও কর্মবিরতি পালন করা হয়েছে।প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ঘোষিত এই কর্মসূচিতে সারাদেশের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলে সংগঠনটি জানিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাসেম মোহাম্মদ শামছুদ্দীনের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামীকালও (মঙ্গলবার) আগের মতোই পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সহকর্মী শহিদ…

বিস্তারিত

রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় ৬ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা প্রসঙ্গে তিনি জানান, আগুন নেভানোর কাজে লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট নিয়োজিত ছিল। সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ইউনিটগুলোর দ্রুত প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ‘আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের তদন্তকারী দল এ বিষয়ে কাজ শুরু করেছে। চকবাজারে মূলত দুটি ভবনে আগুন লেগেছিল। প্রথম ভবনটি…

বিস্তারিত

চাহিদামতো সার না পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ক্ষুব্ধ কৃষকেরা লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার অডিটরিয়াম চত্বর এলাকায় ‘মেসার্স মোর্শেদ সার ঘর’-এর সামনে এ অবরোধের ঘটনা ঘটে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার হাতীবান্ধা ‘মেসার্স মোর্শেদ সার ঘর’ থেকে সার বিক্রি করা হয়। কয়েক দিন ধরে কৃষকেরা সার পাচ্ছিলেন না। বিক্রয়কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, আজ সকালে সার বিক্রি করা হবে। সে জন্য উপজেলার সিংগিমারী ইউনিয়নের কৃষকেরা সকালে সেখানে যান। কিন্তু কয়েকজন কৃষককে তাদের চাহিদামতো সার না দিয়ে হঠাৎ বিক্রয়কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের…

বিস্তারিত