- ঈদ আসেনি কলাতলীর গ্যাস পাম্পে নিহত ৩ জনের পরিবারে: নিভে যাওয়া আগুনে পুড়ছে জীবন
- বলিউডে অভিষেকেই ট্রেন্ডিংয়ে ঢাকাই হিরো আরিফিন শুভ
- মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা
- সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
- কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহে: ডিএমপি
- এবার ঈদে শ্রমিক অসন্তোষ না হওয়ার কারণ জানালেন শ্রমমন্ত্রী
- কাতারে ফের হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প
- রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘদিন পর ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Author: নিজস্ব প্রতিবেদক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগিনা রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের নামে মামলায় রায় ঘোষণার তারিখ আগামী ২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। রোববার (১৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এই মামলার যুক্তি তর্কের দিন ধার্য ছিল। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট শাহীনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। দুদক অভিযোগ ‘প্রমাণ…
আগের তুলনায় দেশে জঙ্গিবাদ ও চরমপন্থী অনেক কমেছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে, তবে তারা বিভিন্ন দেশে অবস্থান করছে। বিদেশে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট জঙ্গিগুলোকে ফেরত এনে আইনের মুখোমুখি করতে চাই।’ আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পুলিশের মধ্যে ভয় কাজ করছে-এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, ‘পুলিশের মধ্যে কোনো ভয় নেই। বরং তারা আরও বেশি উদ্যম ও পেশাদারিত্ব নিয়ে নির্বাচনে দায়িত্ব পালন করবে।’ পুলিশ কমিশন…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেবে। আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুর পৌনে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত এ তথ্য জানিয়েছে। চার সদস্যের প্রতিনিধিদলে আরও থাকবেন- দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে…
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় এক বছর পর ফিরেই জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শারমিন আক্তারের আগ্রাসী ব্যাটিংয়ে এবং নাহিদা আক্তার ও রিতু মনির দুর্দান্ত বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই নেপালে চলমান উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুভসূচনা করল নিগার সুলতানার দল। রোববার (১৮ জানুয়ারি) নেপালের মুলপানিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৫৯ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয় সংগ্রহ হিসেবে তাদের তৃতীয় সর্বোচ্চ। ইনিংসের মূল নায়ক শারমিন আক্তার। ৮ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। এটি টি-টোয়েন্টিতে তার প্রথম ফিফটি। এই সংস্করণে তার আগের সর্বোচ্চ ছিল ৩৮ রান।…
সরকার সাবেক বিচারপতি, সাংবিধানিক মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবী ও আইন বিভাগের শিক্ষকদের পরামর্শ নিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘সরকারি কর্মচারীদের গণভোটে ‘‘হ্যাঁ’’ ভোটের পক্ষে প্রচার-প্রচারণায় সাংবিধানিক কিংবা প্রচলিত আইনে কোনো বাধা নেই।’ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত ঢাকা বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘তাদের অভিমত অনুযায়ী, সংবিধান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও), গণভোট সংক্রান্ত অধ্যাদেশ কিংবা সরকারের জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ-২০২৫—কোনোটিতেই সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে নিষেধাজ্ঞা নেই।’ তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ কাউকে ক্ষমতায় বসানোর…
উগান্ডায় অনুষ্ঠিত ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। বিরোধী দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি)-এর প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে সামরিক হেলিকপ্টারে করে তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছে বলে তার দল থেকে অভিযোগ করা হয়েছে। তবে উগান্ডার সেনাবাহিনী এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন ও গুজব’ বলে দাবি করেছে। সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস মগেজি এক বিবৃতিতে জানান, ববি ওয়াইনকে গ্রেফতারের দাবিটি মিথ্যা এবং এটি মূলত সমর্থকদের সহিংসতায় উসকানি দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) ববি ওয়াইন অভিযোগ করেছিলেন, নির্বাচনের পর থেকে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। পরবর্তীতে তার দল জানায়, সশস্ত্র…
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সমান জনপ্রিয় বলিউডেও। বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে টানাপড়েন থাকলেও ফিল্মক্যারিয়ারে এখন দুর্দান্ত সময় পার করছেন তিনি। তামান্না ভাটিয়ার আলোচিত গান ‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন (১০০ কোটি) ভিউ ছাড়িয়েছে। এ সাফল্যে ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন বলিউডি এই আলোচিত নাচিয়ে। অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ সিনেমায় আইটেম গান হিসাবে নেচেছিলেন এ অভিনেত্রী। সেই সিনেমায় এ গান তার নাচের মাধ্যমে আলাদা মাত্রা পেয়েছিল। এ নিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করে ক্যাপশনে তামান্না ভাটিয়া লিখেছেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির টানাপোড়েনের মধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা (পটুয়াখালী-৩ আসন) উপজেলা বিএনপির কমিটি। শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে ওই দুই উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের বরাবরে কমিটি বিলুপ্তির চিঠি পাঠানো হয়। দশমিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদার ও সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলুম শানু। অন্যদিকে, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার। উল্লেখ্য, নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থী…
পবিত্র রমজান মাস ও জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলা একাডেমির ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে। আর তা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এরই মধ্যে এবারের বইমেলায় স্টল বরাদ্দের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত প্রকাশনা প্রতিষ্ঠানগুলো স্টলের জন্য আবেদন করতে পারবে। গতকাল শুক্রবার অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলায় অংশগ্রহণে আগ্রহী প্রকৃত প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ করা যাবে www.ba21bookfair.com ওয়েবসাইটে। ২০২৫ সালের বইমেলায় অংশগ্রহণকারী এবং পূর্বের আকারের (১, ২, ৩ ও ৪…
ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে বড় সংগ্রহ গড়েছিল রংপুর রাইডার্স। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ভালোই লড়াই করেছে ঢাকা ক্যাপিটালস। জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসের সামনে লক্ষ্য ১৮২ রান। এই রান তাড়া করতে নেমে লড়াই করলেন কেবল মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তার ৩০ বলে অপরাজিত ৫৮ রানের দুর্দান্ত ইনিংস কেবলই হারের ব্যাবধান কমিয়েছে। ১১ রানের জয় পায় রংপুর রাইডার্স। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে লিটন দাসের দল। আর বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয় ঢাকার। শনিবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে রংপুর। দুই ওপেনার দাউদ মালান…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
