Author: নিজস্ব প্রতিবেদক

বড় ধরনের সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্য প্রকাশ করলেও জনগণের মতামত নেওয়া এখনো বাকি।’ তিনি বলেন, জনগণের মতামত জানার জন্যই গণভোটের আয়োজন। এখানে ‘হ্যাঁ’ ও ‘না’ দুটি ভোটের সুযোগ থাকবে। যারা সংস্কারের পক্ষে, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যারা শেখ হাসিনার আমলের মতো বাংলাদেশ পরিচালিত হোক চান, তারা ‘না’ ভোট দেবেন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, ‘গত তিনটি জাতীয়…

বিস্তারিত

‎নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।‎ ‎রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানি শেষে জামায়াত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ইসি। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। ‎ ‎এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব থাকায় মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। ‎ ‎এ বিষয়ে জানতে চাইলে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী বলেন, ‘মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করি। আপিলে মনোনয়নপত্রের…

বিস্তারিত

রাজধানীর সরকারি সাত কলেজ সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ের সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া রবিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে বলে জানা গেছে। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা খালিদ মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তকরণের পূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে সম্পৃক্ত মন্ত্রণালয় বা বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে সর্বসাধারণের মতামত গ্রহণ, শিক্ষক-শিক্ষাথী-সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠান, বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ এর মতো বেশ কয়েকটি…

বিস্তারিত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়া নারী জাতিকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত করে গেছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. মো. জালাল উদ্দীন৷ রবিবার (১৮ জানুয়ারী) কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার কটিয়াদী স্বপ্ন কুঞ্জ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপার্সন মরহুম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দীন আরও বলেন, ‘দেশনেত্রী মরহুম খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য যে দীর্ঘ ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে বিরল৷ দেশ ছাড়ার জন্য প্রস্তাব দেওয়া হলেও তিনি দেশের মানুষকে পরিবার মনে করে আপোষহীন থেকেছেন। তার ছোট ছেলেকে…

বিস্তারিত

কক্সবাজার–মহেশখালী নৌরুটে চলাচলকারী একমাত্র সী ট্রাকটি মেরামতের জন্য চট্টগ্রামে নেওয়ায় সাময়িকভাবে বিকল্প হিসেবে নতুন একটি সী ট্রাক চালু করা হয়েছে। এতে যাতায়াতে সময় ও খরচ কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন এই রুটের যাত্রীরা। আগের এস.টি. ভাষা শহীদ জব্বারের পরিবর্তে এস.টি. খিজির-৫ নৌরুটে চলাচল শুরু করে ৯ জানুয়ারি থেকে। নতুন এই সী ট্রাকে যাত্রা করতে সময় লাগছে মাত্র ২৫ মিনিট। যেখানে আগে ইঞ্জিন সমস্যার কারণে প্রায় ৫০ থেকে এক ঘণ্টা সময় লাগত। ফলে যাত্রীদের প্রায় ২০ থেকে ২৫ মিনিট সময় সাশ্রয় হচ্ছে। যাত্রী ইশরাত মো. শাহ জাহান বলেন, ‘এখন অনেক কম সময়ে যাতায়াত করা যায়। কম খরচে দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছে,…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনকে এবার কড়া এক বার্তা দিয়েছে কানাডা। চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির মাধ্যমে ট্রাম্পের হুমকিকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে দেশটি। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে কানাডার বিভিন্ন শিল্পে নতুন শুল্ক আরোপ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মধ্যস্থিত ইউএসএমসিএ বাণিজ্য চুক্তি দুর্বল করার হুমকি দিয়েছে। এমন পরিস্থিতিতে চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে কানাডা। শনিবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আন্তর্জাতিক এ সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে বেইজিংকেন্দ্রিক কৌশল পুনর্বিন্যাসের ইঙ্গিত দেন। প্রতিবেদন অনুযায়ী,…

বিস্তারিত

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদসহ তিন দফার দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনের অবস্থান কর্মসূচি আজকের মতো স্থগিত করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে আবারও কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রিয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রোববার (১৮ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠক শেষে সোমবার ফের কর্মসূচি চালানোর ঘোষণা দেন তিনি। রাকিব বলেন, সকাল থেকে আমরা ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী ইসির সামনে অবস্থান নিয়েছি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা সে অবস্থান কর্মসূচি ধরে রেখেছি। আমাদের ঘেরাও কর্মসূচি নিয়ে কোরো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এক বিশেষ…

বিস্তারিত

গ্রিনল্যান্ডের ‌‌‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পূর্ণ ক্রয়’ নিয়ে সমঝোতা না হলে ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে চাপ সৃষ্টি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর এবার ট্রাম্প বলছেন, বিশ্বশান্তি বর্তমানে ঝুঁকিতে আছে। আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ আটটি দেশকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে। গ্রিনল্যান্ডের পূর্ণাঙ্গ মালিকানা হস্তান্তর অথবা পুরোপুরি বিক্রিতে যদি ইউরোপীয় মিত্ররা একমত না হলে আগামী জুন থেকে ওই শুল্ক বেড়ে ২৫ শতাংশে পৌঁছাবে। শুল্ক আরোপের এই হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, বিশ্বশান্তি…

বিস্তারিত

যাত্রীবাহী বাসচাপায় মাদারীপুরে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতর এক ক্ষুদে বার্তায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।…

বিস্তারিত

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ কমিশনার আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, ‘সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি।’ রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিলের শেষ দিনের শুনানিতে আইনজীবীর যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন। টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। এ সময় নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, ‘পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি।’…

বিস্তারিত