- ঈদ আসেনি কলাতলীর গ্যাস পাম্পে নিহত ৩ জনের পরিবারে: নিভে যাওয়া আগুনে পুড়ছে জীবন
- বলিউডে অভিষেকেই ট্রেন্ডিংয়ে ঢাকাই হিরো আরিফিন শুভ
- মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা
- সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
- কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহে: ডিএমপি
- এবার ঈদে শ্রমিক অসন্তোষ না হওয়ার কারণ জানালেন শ্রমমন্ত্রী
- কাতারে ফের হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প
- রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘদিন পর ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Author: নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। মৃতের নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলাধীন দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। তাৎক্ষণিকভাবে দুই সন্তানের নাম জানা যায়নি। আজ সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইলে নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে সোমবার সকালে রেললাইনে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এসময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত গিয়ে তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে…
দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের কাছে ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এবার একসঙ্গেই জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল প্রকাশ করা হবে। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পাঠানো হচ্ছে। এই তালিকায় রয়েছেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা। সচিব বলেন, ‘ব্যালট পেপার পাওয়ার পর ভোটারদের দ্রুত ভোট দিয়ে তা ফেরত পাঠাতে হবে। রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটের দিন বিকেল…
কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত দশ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুফতী মুজিবুর রহমান ফরাজী। ২৫ জানুয়ারি দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ইউছুফপুর গ্রামে অনুষ্ঠিত এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর এক উঠান বৈঠকে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। এসময় তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সিদ্ধান্তের অংশ হিসেবে হাসনাত আব্দুল্লাহকে সমর্থনের কথা জানান। খেলাফত মজলিসের ‘দেয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী মাওলানা মুফতী মুজিবুর রহমান ফরাজী বলেন, ‘আমি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর উঠান বৈঠকে উপস্থিত হয়ে তাকে সমর্থন জানিয়েছি এবং নির্বাচন থেকে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী…
মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে, মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত আবেদনের বিষয়ে শুনানির জন্য আজ সোমবার (২৬ জানুয়ারি) পরবর্তী দিন ঠিক করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল…
ইসি এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল মন্তব্য করে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘অনেক জায়গায় আচরণ বিধি মানা হচ্ছে না, রিটার্নিং কর্মকর্তারা আদেশ প্রতিপালন করছেন না। লোকালি ফান্ড ম্যানেজ করে হলেও সব বুথে সিসি ক্যামেরা দিতে হবে নইলে ভালো নির্বাচন হবে না।’ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় ফেনীর বিভিন্ন আসনও বরিশাল-৩ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানোর কথা তিনি কমিশনে তুলে ধরেন। মঞ্জু বলেন, ‘এত রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ও কলংকিত হবে। অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান দাবি জানাচ্ছি।…
দেশব্যাপী নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসাবে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকেল ৩টায় শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেবেন তিনি। তারেক রহমানের নওগাঁয় আগমন উপলক্ষ্যে মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নওগাঁর বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেন-বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। পরে নওগাঁ শহরের এটিম মাঠ সমাবেশের জন্য নির্ধারণ করা হয়। পরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়টি নিশ্চিত করেন তিনি। অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেন, ‘নির্বাচনি প্রচারণা উপলক্ষ্যে আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক…
যশোর জেলা কারাগারে থাকা ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) ও তার ৯ মাস বয়সি শিশুসন্তানের জানাজার নামাজ শেষে বাগেরহাটে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত ১২টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের বাবার বাড়ির কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় মা-ছেলেকে। এর আগে স্থানীয় ঈদগাহ মাঠে রাত ১১টা ২০ মিনিটে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের স্বামীর বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। কানিজ সুবর্ণা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী। জুয়েল বর্তমানে যশোর জেলা কারাগারে আছেন।…
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ২৫ হাজার ৫৯২ কোটি ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এদিন আরও ২৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়। ২০২১ সালের শুরুতে একটি ইউনিট উৎপাদনে আসার কথা থাকলেও মহামারীর জটিলতায় তা পিছিয়ে যায়। পরে ইউক্রেন যুদ্ধসহ নানা জটিলতায় প্রকল্পের কাজ আরও বিলম্বিত হয়। সংশোধিত অনুমোদনের ফলে এর শেষ…
দীর্ঘকাল অক্লান্ত পরিশ্রম করে বিশ্বকাপে খেলার সুযোগের পাশাপশি টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পায় বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ৫০ বছরে ধীরে ধীরে উন্নতি করে বিশ্বের ক্রিকেট খেলুড়ে ১১০টি দেশের মধ্যে বর্তমানে ১২তম পজিশনে রয়েছে বাংলাদেশ। এমন অবস্থায় থেকেও বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। বিসিবির সাবেক এই পরিচালক মনে করেন, সরকারি নগ্ন হস্তক্ষেপের কারণে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না। ৫০ বছর কষ্ট করে এই জায়গায় এসেছে দেশের ক্রিকেট। সেই জায়গা থেকে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো রীতিমতো বিস্মিত তিনি। আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন,…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
