Author: নিজস্ব প্রতিবেদক

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী সদস্যদের পরিচয় প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী আজ রবিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হতাহত সদস্যদের পরিচয় প্রকাশ করেছে।সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী এই হামলায় শহীদ হন এবং ৮ শান্তিরক্ষী আহত হন। শহীদ শান্তিরক্ষী সদস্যরা হলেন- কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম); সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী); সৈনিক শান্ত মণ্ডল, বীর (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ); লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)। এই হামলায় আহত আট শান্তিরক্ষী হলেন- লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান,…

বিস্তারিত

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ নিয়ে দিক নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদেরেএ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য কেন্দ্রসচিবদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা নেওয়ার প্রস্তুতি, প্রশ্নপত্রের ব্যবহার, আসনব্যবস্থা, ক্যালকুলেটর ব্যবহারসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এ চিঠি ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫’–এর সব কেন্দ্রের কেন্দ্রসচিবদের পাঠানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রবিবার ২৪টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জানানো হয়- আগামী ২৮ ডিসেম্বর থেকে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা…

বিস্তারিত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা তথ্যে সংবাদ প্রচার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক আজকের কণ্ঠ’র বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় পত্রিকার এডমিনসহ অজ্ঞাতনামা সহযোগীদেরও আসামি করা হয়েছে। শরিফ ওসমান হাদি ও মির্জা আব্বাস দুজনই আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। হাদি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং মির্জা আব্বাস বিএনপি মনোনীত। গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে আততায়ী। তিনি বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায়…

বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল সময়ে লুট হওয়া দেশের বিভিন্ন থানা ও নিরাপত্তা স্থাপনা থেকে বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাব মহাপরিচালককে এ নোটিশটি দেন। নোটিশে বলা হয়েছে, নির্বাচন কমিশন আগামী…

বিস্তারিত

এখনো আশঙ্কাজনক ও অপরিবর্তিত অবস্থায় রয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। তার মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে অপরিবর্তিত অবস্থায় রয়েছে ফুসফুস। এমনটাই জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন ড. মো. আব্দুল আহাদ। রবিবার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়ে ড. মো. আব্দুল আহাদ বলেন, ‘হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনিও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এ ছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়ে গেছে।’ হাদিকে এক্সপার্ট হাতে…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সীমান্ত পারাপার চক্রের দুজনকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম। আজ রোববার (১৪ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে লোক পারাপার চক্রের ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি জানায়, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। সন্দেহভাজনরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে…

বিস্তারিত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৪ ডিসেম্বর) ভারতীয় দূতকে তলবের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ‘বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানিয়ে উসকানিমূলক বক্তব্য অব্যাহত রাখার অনুমতি দেওয়ায়’ বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। আগামী নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ…

বিস্তারিত

শহীদ বুদ্ধিজীবী দিবসকে বাংলাদেশের ইতিহাসে এক দুঃখজনক ও কলঙ্কময় দিন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা।’ আজ রোববার (১৪ ডিসেম্বর) ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বুদ্ধিজীবীরা তাদের মেধা ও প্রজ্ঞার প্রয়োগ, সাংস্কৃতিক চর্চা ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যুদ্ধকালীন সরকারকে বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত পরামর্শ দিয়ে জাতিকে বিজয়ের পথে এগিয়ে নিতেও তাদের ছিল অসামান্য ভূমিকা।’ তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোয় পরাজয়…

বিস্তারিত

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানান প্রধান উপদেষ্টা। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরো ৮ জনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত; বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার।’ তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর…

বিস্তারিত

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। শনিবার (১৩ ডিসেম্বর) মেডিকেল বোর্ডের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বিবৃতিতে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলো তুলে ধরা হয়। সেগুলো হলো- ১. রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে। ২. ফুসফুসে ইনজুরি বিদ্যমান রয়েছে। চেস্ট ড্রেইন টিউব…

বিস্তারিত