Author: নিজস্ব প্রতিবেদক

উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স। আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে উড্ডয়ন করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়। তারও আগে বেলা ১১টা ২০ মিনিটে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওসমান হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত…

বিস্তারিত

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত অপর দুজন হলেন, মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগ দায়ের করেন। উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাংবাদিক আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একসঙ্গেই অভিযোগ দায়ের করা হয়েছে।’ অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত…

বিস্তারিত

জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন। আজ সোমবার (১৫ ডিসেম্বর) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল বিভাগে আপিল দায়ের করবে প্রসিকিউশন। এরপর ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। গত ২৭ নভেম্বর সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। ওই দিন তামিম বলেছেন, গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল-১। এ রায়ের পূর্ণাঙ্গ কপি পেয়েছি আমরা। এতে একটি অভিযোগে শেখ হাসিনা ও…

বিস্তারিত

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ইসি সম্পূর্ণ প্রস্তুত এবং নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুই একটা খুন খারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।’ সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে জানিয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার প্রসঙ্গ টেনে…

বিস্তারিত

গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যেতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২২ মিনিটে অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। জানা গেছে, হাসপাতাল হতে হাদিকে আনতে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে ২ সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন। কয়েকদিন থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন…

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুরের ন্যাশনাল নিউরোসায়েন্স ইন্সটিটিউটে নেওয়ার কথা রয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল-কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। আজ (১৫ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে বিষয়টি…

বিস্তারিত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। তবে বর্তমান শারীরিক অবস্থায় তিনি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে এখনো মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন মেলেনি। থাইল্যান্ড বা সিঙ্গাপুর- এই দুই দেশের যেকোনো একটিতে নেওয়ার বিষয়টি আলোচনায় থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্ত রাতের মধ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। বর্তমান শারীরিক অবস্থায় হাদি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে এখনো মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন এবং ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ। তিনি…

বিস্তারিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই একজন সম্ভাব্য একজন সম্ভাব্য প্রার্থীকে গুলি করা ঘটনাটা আমার কাছে মনে হয়েছে- আমার মাথার ওপর বাজ পড়েছে। আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম, আর পরের দিনই এমন একটি ঘটনা ঘটল। এটা অত্যন্ত দুঃখজনক।’ রোববার (১৪ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে রোববার বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের…

বিস্তারিত

সন্ত্রাসী হামলা ও নাশকতার চেষ্টায় কঠোর হুশিয়ারি জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবেন।’ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সানাউল্লাহ। ‘ডেভিল হান্ট’ চলাকালে গ্রেপ্তার হওয়া বেশিরভাগ অভিযুক্ত কারামুক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সম্প্রতি ওসমান হাদির ওপর চোরাগোপ্তা হামলা এবং দুটি নির্বাচন অফিসে আগুন লাগানোর চেষ্টার মতো ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সামনেও চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। কঠোর হস্তে…

বিস্তারিত

রাজশাহীর তানোরে নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে। নোটিশে শিশু সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ অরক্ষিত নলকূপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া নোটিশটি পাঠান। এতে বলা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু ঘটে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার স্পষ্ট প্রমাণ।…

বিস্তারিত