- অন্তর্বর্তী সরকার কবে ক্ষমতা ছাড়ছেন, জানালেন প্রেস সচিব
- বিগত দেড় বছরে যারা নানান অপকর্ম করেছে তাদের ভোট দিবেন না: সারজিস
- দেবীদ্বারে ট্রাকের গতি বাড়াতে বিএনপির সমর্থন, দুশ্চিন্তায় হাসনাত
- এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিল গেটস
- ওয়াশিংটন পোস্টে ছাঁটাই, চাকরিচ্যুত ৩০০ সাংবাদিক
- নিলামের আগেই চড়া দামে মোস্তাফিজকে কিনল লাহোর
- তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা রবিবার নয়াপল্টনে
- আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ৬ জনের ফাঁসি, রাজসাক্ষী খালাস
Author: নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অতীতের ‘বস্তাপচা’ রাজনীতির যুগ শেষ হয়ে গেছে। সেই রাজনীতি আর এ দেশে চলবে না। কিন্তু সেই রাজনীতিকে পায়ের নিচে চেপে ধরেই সমাপ্তি টানতে চায় জামায়াতে ইসলামী। আমরা নতুন বাংলাদেশের জন্য নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই। যে রাজনীতি হবে দেশ, জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে।’ আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিজয় ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন। একই দিন সকালে যুব র্যালি ম্যারাথন ‘রাজপথে বিজয়ে’ অংশ নিয়েও তিনি একই বক্তব্য পুনর্ব্যক্ত…
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন করা হচ্ছে। মহান বিজয় দিবসে জাতীর সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। জাতীয় স্মৃতিসৌধে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বীর শহীদদের স্মরণ করতে ভিড় করছেন। এদিন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের জনতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী…
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এটি বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। এবার বাঙালি জাতির বিজয়ের ৫৪ বছর পূর্ণ হলো। ১৯৭১ সালের এদিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লক্ষ শহীদের আত্ম বলিদান আর দুই লাখ মা-বোনের সম্ভ্রম ও নির্মম ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার শৃংখল ভেঙে মুক্তি পায় বাঙালি জাতি। অবহেলিত বাঙালি জাতি তার অধিকার আদায়ে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মুক্তির আকাঙ্ক্ষায় উজ্জীবিত হয়ে উঠে। ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যায় জাতি। এই আন্দোলনের…
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী, বাইপাইল পয়েন্টে ডাইভারশন চলবে। এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সকল যানবাহন চালককে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া, সর্বসাধারণের জন্য সকাল ৯টা থেকে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সকাল নিউজ/এসএফ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপালের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের এই জয়ে দলের সেমিফাইনালের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। মোহাম্মদ সবুজ, সাদ ইসলামদের দারুণ বোলিংয়ের পর জাওয়াদ আবরারের ফিফটিতে অনায়াসে জিতেছে যুবারা। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের মাঠে প্রতিপক্ষ নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে উড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে নেপাল গুটিয়ে যায় স্রেফ ১৩০ রানে। ২৪.৫ ওভারে ওই রান টপকে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। ওপেনার জাওয়াদ ৬৭ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন।এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেটে জিতেছিল জুনিয়র টাইগাররা। সেই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন জাওয়াদ।’ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটসম্যানরা স্বচ্ছন্দভাবে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও সতর্ক করা হয়। সতর্কবার্তায় বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশে শুরু হওয়া বিক্ষোভও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। এ কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের…
সাংবাদিক আনিস আলমগীরকে উত্তরা পশ্চিম থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তখন ডিবি জানায়, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞাসাবাদের পর জানানো হবে। সম্প্রতি টেলিভিশন টকশোতে নানা বক্তব্যের জেরে আলোচনায় ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি। জানা গেছে, ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বেরোনোর পর রোববার (১৩ নভেম্বর) রাতে তাকে ডিবিতে নেওয়া হয়।…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৫ ডিসেম্বর) ডাকসু প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে হাদির ওপর হামলাকারীরা বিদেশে পালিয়ে গেছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের ছোট ভাইয়ের (সাদিক কায়েম) প্রতিটি দাবি যৌক্তিক। এর আগেও আমরা আপনাদের সামনে বলেছি, এই পদক্ষেপগুলো আরও বেগবান করতে হবে। আমরা তাদের এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন করব।’ তিনি বলেন, ‘সবকিছু তো এখানে বলা যাবে না। আমাদের ওসমান হাদি এখন…
পুলিশের বাধার মুখে পড়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রজনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা করে দুপুর ১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে এসে পুলিশের বাধার মুখে পড়েন। তখন তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। এরপর ছাত্রজনতা হাইকোর্ট মাজারের সামনে আসেন। বেলা ১টা ২৩ মিনিটে আবার তারা পুলিশের বাধার…
মাত্র ছয় মাসে ১৮ কেজি ওজন কমিয়ে নিজেকে নতুন লুকে তুলে ধরেছেন সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পাশাপাশি কয়েকটি ছবি শেয়ার করে বাঁধন নিজের এই দীর্ঘ শারীরিক ও মানসিক যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন। এক পোস্টে বাঁধন লেখেন, ৭৮ কেজি থেকে ৬০ কেজি, আমি পেরেছি। তবে এই পথচলা সহজ ছিল না বলেও স্বীকার করেন তিনি। অভিনেত্রী জানান, মানসিক স্বাস্থ্যজনিত লড়াই, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং বংশগত কারণেই তার ওজন বেড়ে গিয়েছিল। দীর্ঘদিন বিষয়টি গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বাঁধনের ভাষায়, সঠিক চিকিৎসকের পরামর্শ, নিয়মিত অনুশীলন এবং নিজের ওপর বিশ্বাস এই তিনটি বিষয়ই তাকে লক্ষ্যে পৌঁছাতে সহায়তা…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
