Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটি দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, সামনে যেতে চাই।’ আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনি প্রচারণার সময় পথসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘শুনলাম জামায়াতের আমির নাকি নারীদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। তবে যদি তিনি এটা বলে থাকেন, তবে এটি চরম অন্যায়। বাংলাদেশের মহিলারা কখনোই এটা মেনে নেবে না।’ জামায়াতের…

বিস্তারিত

সংগীত জগতের সবচেয়ে সম্মানজনক ও আলোচিত স্বীকৃতি গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে প্রধান বিভাগগুলোতে সাফল্য পেয়েছেন ব্যাড বানি, কেনড্রিক লামার, বিলি আইলিশ ও লেডি গাগা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপ্টো ডট কম অ্যারেনায় রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জমকালো আয়োজনে এ পুরস্কারগুলো তুলে দেওয়া হয়। ‘ডেবি তিরার মাস ফোটোস’ অ্যালবামের জন্য গ্র্যামির সর্বোচ্চ সম্মান অ্যালবাম অব দ্য ইয়ার জিতেছেন ব্যাড বানি। ‘লুথার’ গানের জন্য র‍্যাপ তারকা কেনড্রিক লামার পেয়েছেন রেকর্ড অব দ্য ইয়ার এবং ‘জিএনএক্স’ অ্যালবামের জন্য সেরা র‍্যাপ অ্যালবামসহ একাধিক বিভাগে পুরস্কার অর্জন করেন তিনি। এবার ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানের সুবাদে বিলি আইলিশ জিতেছেনসং অব দ্য ইয়ার।…

বিস্তারিত

রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ এবং যেকোনো প্রকার অবৈধ চোরাচালান কার্যক্রম সম্পূর্ণরুপে প্রতিহত করার লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর ও সমন্বিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সর্বমোট ২৯ লক্ষ ৪ হাজার ৮৫০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, মাদকদ্রব্য, কসমেটিকস , ফল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পিয়াজ এবং অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ পণ্যসামগ্রী। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান, সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা বজায় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ় প্রত্যয়ের…

বিস্তারিত

১২ তারিখের নির্বাচনের পর ১৩ তারিখ হবে ‘নতুন বাংলাদেশের উদয়’ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সঠিক নেতৃত্ব পেলে মাত্র পাঁচ বছরেই দেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দেওয়া সম্ভব। আমি বিভক্ত বাংলাদেশ চাই না—আমি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই।’ আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় কুলালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা তিনি এসব কথা বলেন। দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মহেশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিপ্লব ও সংগ্রামের লড়াইয়ের…

বিস্তারিত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তাদের কথা শুনলে বুঝা যায়, তারা ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে।’ আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। জামায়াতকে উদ্দেশে রিজভী বলেন, জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে? যে কারণে নারীদের ধরলেন! অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি? আর এখন বলেন, দলের প্রধান কোনো নারী হবে না। আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?’ জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি…

বিস্তারিত

দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপরও গ্ল্যামার, তারকা পরিবার আর দর্শক-ভক্তদের ব্যাপক আগ্রহের কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন এ অভিনেত্রী। সম্প্রতি ঐশ্বরিয়ার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়- ফারুখ শেখের শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’-এ অংশ নিয়েছিলেন তিনি। তবে সবাই ঐশ্বরিয়াকে এক দুর্দান্ত অভিনেত্রী হিসেবে চিনলেও, খুব কম সিনেমাপ্রেমী দশর্কই জানেন যে, সাবেক এ বিশ্বসুন্দরী ভালো গানও গাইতে জানেন। ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রচূড় সিং ‘জোশ’ সিনেমা একসঙ্গে কাজ করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে চন্দ্রচূড়কে ফারুখ অনুরোধ করেন ‘জোশ’-এর সেট থেকে কোনো একটি মজার ঘটনা শেয়ার করতে।…

বিস্তারিত

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় শ্রেণির কর্মচারী ও সহায়ক কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। বাংলাদেশে সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে তৃতীয় শ্রেণির কর্মচারী মো. ফারুক বলেন, ‘কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। পে স্কেলের…

বিস্তারিত

প্রথমবারের মতো কিশোরগঞ্জের কটিয়াদীতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অংশ হিসাবে তার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হচ্ছে। দলীয় আমীরের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা দিয়েছে। প্রতিটি ইউনিয়নে চলছে মাইকিংসহ নানা প্রস্তুতি। মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) সকাল ৮ ঘটিকায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালায় খেলার মাঠে এক নির্বাচনী সমাবেশে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এদিকে, এই সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে রবিবার ১ ফেব্রুয়ারি রাতে কটিয়াদী পৌর এলাকায় দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে কিশোরগঞ্জ জেলা জামায়াতের…

বিস্তারিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর খুলনায় নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন। বিএনপি চেয়ারম্যান মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভের জবাব দেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আসেন তিনি। মঞ্চে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের ১৪টি আসনের প্রার্থীরা আছেন। তাদের মধ্যে রয়েছেন-আমীর এজাজ খান (খুলনা-১), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), রকিবুল ইসলাম (খুলনা-৩), এস কে আজিজুল বারী (খুলনা-৪), মোহাম্মদ আলি আসগার (খুলনা-৫), এস এম মনিরুল হাসান বাপ্পী (খুলনা-৬); হাবিবুল ইসলাম হাবিব (সাতক্ষীরা-১), আব্দুর রউফ (সাতক্ষীরা-২), কাজী আলাউদ্দীন (সাতক্ষীরা-৩), মনিরুজ্জামান (সাতক্ষীরা-৪); কপিল কৃষ্ণ মন্ডল (বাগেরহাট-১),…

বিস্তারিত

শেষ সময়ে এসে নতুন ৮৫৬টি উন্নয়ন প্রকল্পের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব প্রকল্প চলতি অর্থবছরে মন্ত্রণালয় ও বিভাগগুলো অনুমোদন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বরাদ্দ ছাড়াই অনুমোদনহীন এসব প্রকল্পকে সম্প্রতি সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) সবুজ পাতায় যুক্ত করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিলে বাস্তবায়নের জন্য ৬৬৮টি, বৈদেশিক ঋণে ১৫৬টি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প ৩২টি। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ১৯ হাজার ৮৭২ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলে সাত লাখ ৩৬ হাজার ৮২৫ কোটি এবং বৈদেশিক ঋণে প্রায় পাঁচ লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য ধরা হয়েছে। নির্বাচিত সরকারের ওপর প্রকল্পগুলো…

বিস্তারিত