Author: নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ তারিখে নির্বাচনে বিএনপি জয়যুক্ত হলে দিনাজপুরের লিচুকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে হিমায়িত করে বিদেশে রপ্তানি করা হবে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই এলাকার কাটারি চাল বিখ্যাত চাল। এই চালকে কারখানার মাধ্যমে আমরা পৃথিবীর আনাচে-কানাচে পৌঁছে দিতে চাই।’ তিনি বলেন, ‘সারা বাংলার মানুষ জানে দিনাজপুরকে কৃষিপ্রধান অঞ্চল হিসেবে। আমরা চাই কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্প ধীরে ধীরে গড়ে তুলতে। তাহলে এই অঞ্চলের জগদ্বিখ্যাত লিচু প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করতে পারব।’ আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরের জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘এই এলাকায় শুধু রপ্তানিমুখী…

বিস্তারিত

দেশে ভোটের সাংস্কৃতিক পরিবেশে পরিবর্তন এসেছে মন্তব্য করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন কোনো পক্ষের চাপে নেই, তা আমরা নিশ্চিত করে বলতে পারি।’ তিনি বলেন, ‘দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন যথেষ্ট ভালো আছে। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। নির্বাচনে এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না।’ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রহমানেল মাছউদ বলেন, ‘জাতিকে ভালো নির্বাচন দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি,…

বিস্তারিত

ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই একের পর এক ছুটি মিলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। সেই ধারাবাহিকতায় চলতি ফেব্রুয়ারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা পাঁচ দিনের ছুটি। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। এরই ঠিক পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় ছুটি এটি। আর তালিকায় থাকা পঞ্চম ছুটি এটি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর…

বিস্তারিত

না ফেরার দেশে পাড়ি জমালেন যাত্রা শিল্পের অন্যতম পথিকৃৎ মিলন কান্তি দে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়ায় গ্রামের বাড়িতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন গবেষক আমিনুর রহমান সুলতান। মৃত্যুকালে তায় বয়স হয়েছিল ৭৮ বছর। আমিনুর রহমান সুলতান বলেন, ‘মিলন কান্তি দে কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।’ মিলন কান্তির সৎকারের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। মিলন কান্তি দে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছন‌হরা গ্রামে ১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই লেখালেখি চালিয়ে গেছেন।…

বিস্তারিত

বদলে যাচ্ছে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের নির্বাচনী মাঠে ভোটের সমীকরণ। আর মাত্র পাঁচ দিন থাকলেও ভোটের মাঠে উত্তাপ বেড়েছে এ আসনে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক, এ আসনের হেভিওয়েট প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে হারাতে একাট্টা হয়েছে দেবীদ্বার বিএনপির চার শীর্ষ নেতা। হাসনাতের কারণে পুরো দেশের মানুষ চেয়ে আছে এ আসনটির দিকে। ফলে এবারের নির্বাচনে দেশের অন্যতম আলোচিত আসন কুমিল্লা-৪ (দেবীদ্বার)। ঋণখেলাপীর দায়ে এই আসনে বিএনপি প্রার্থী ও টানা চারবারের নির্বাচিত সাবেক সাংসদ ও বিএনপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর প্রার্থিতা বাতিলের পর জয়ের দারপ্রান্তে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। কিন্তু হঠাৎ করেই বিএনপি জোটের শরীক ‘গণঅধিকার পরিষদের’ মনোনীত ট্রাক প্রতীকের…

বিস্তারিত

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও সড়ক অবোরধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার ব্যানারে শনিবার (৭ ফেব্রুয়ারি) সাড়ে ১১ টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রধান সড়কের একপাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করা হয়। এতে যান চলাচল বিঘ্নিত হয়ে সাময়িক যানজট সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার-ফ্যাস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন। আরমান হোসেনের সভাপতিত্বে এসময় সংগঠনটির মুখ্য সংগঠক মেহেদী হাসান ও সংগঠক রাফিউল বারী রাজন, সহকারি মুখপাত্র নাইম হাসানসহ অন্যরা বক্তব্য…

বিস্তারিত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের বরাম বাজার সংলগ্ন বর্মনপাড়ায় বৈদ্যুতিক তারে আটকা পড়া ঘুড়ি ছাড়াতে গিয়ে সিদু বর্মন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই এলাকার জীবন বর্মনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, খেলতে গিয়ে সিদুর ঘুড়িটি পাশের বৈদ্যুতিক তারে আটকে যায়। শিশুসুলভ সরলতায় সে একটি লোহার রড দিয়ে ঘুড়িটি নামানোর চেষ্টা করতে গিয়ে বৈদ্যুতিক তার স্পর্শ করে। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সিদু। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছোট্ট সিদুর এমন অকাল মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে,…

বিস্তারিত

দিনাজপুর জেলা কারাগারে বন্দী অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও সদর আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ডা. তৌফিক হাসান এই তথ্য নিশ্চিত করেন। ডা. তৌফিক হাসান বলেন, ‘শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। হাসাপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ১৬ আগষ্ট ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করে। সেখান থেকে গত বছর ১৭ আগষ্ট তাকে দিনাজপুর…

বিস্তারিত

এবার ‘একুশে পদক’-এর জন্য মনোনীত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। জীবদ্দশায় রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মাননা পাওয়ায় উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত এই সিনেতারকা। নিজের এই অর্জনকে তিনি উৎসর্গ করেছেন কিংবদন্তি নির্মাতা জহির রায়হানকে। যার হাত ধরে তাকে রুপালি জগতে এসেছেন ববিতা। গত বৃহস্পতিবার রাষ্ট্রিয় এ পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণার পর থেকেই সহকর্মী, প্রিয়জন ও ভক্ত-শুভাকাঙ্খিদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী। এর প্রতিক্রিয়ায় ববিতা বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম শুকরিয়া। জীবদ্দশায় এমন রাষ্ট্রীয় সম্মান পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি রাষ্ট্র এবং সংশ্লিষ্ট নির্বাচন কমিটির প্রতি কৃতজ্ঞ। আমার ভক্ত ও সংবাদমাধ্যমের কাছেও আমি ঋণী, কারণ শুরু থেকে আজ অবধি তারা আমাকে…

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ট্রাম্পের সই করা এক নির্বাহী আদেশে বলা হয়, রাশিয়ান ফেডারেশন থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল আমদানি বন্ধ করার অঙ্গীকার করেছে ভারত। নয়াদিল্লি এখন থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য কিনবে। এ ছাড়া আগামী ১০ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের সঙ্গে একটি নতুন রূপরেখাতেও সম্মত হয়েছে ভারত। ঘোষণা অনুযায়ী, আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে ভারতীয় পণ্যের…

বিস্তারিত