Author: নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় ৫ লাখ মানুষ এসব হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে উক্ত দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের…

বিস্তারিত

৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩-এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে (প্রভিশনালি) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে এই ১ হাজার ৪৫৭ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সাধারণ ক্যাডারভুক্ত প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনকে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আনসার ক্যাডারে ১৪…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ‍্যুত্থানের অন‍্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর (OHCHR)-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) প্রেরণ করেছে। ওই নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে। জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর (OHCHR) থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর দেবীদ্বার ক্যাম্পে দায়িত্বরত মেজর সাব্বির হোসেন এর নেতৃত্বে ওই মহড়া অনুষ্ঠিত হয়। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া পরিচালনা করেন ৩৩ পদাতিক ডিভিশনের অধিনায়ক ৬ ক্যাভালরি লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ আহসান কবির পিএসসি। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দেবীদ্বার সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন ইউছুফ উল জাকির, ক্যাপ্টেন আশিকুর রহমান সাকিব প্রমুখ। যৌথ বাহিনীর এ মহড়ায় ১২০জন সেনা সদস্য, ১০জন বিজিবি সদস্য, ৩জন পুলিশ সদস্য এবং ১৫জন আনসার সদস্যসহ মোট…

বিস্তারিত

‘সব কথা সবার কথা’ স্লোগানে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উদযাপন করা হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূতি। নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি আব্দুস সালামের আয়োজনে এ উপলক্ষে শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় প্রেসক্লাব নাগেশ্বরী কার্যালয়ে কেক কাটা ও আলাচনাসভা অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি খলিলুর রহমান, মুক্ত খবরের প্রতিনিধি মসলেম উদ্দিনসহ অনেকে। এ সময় বক্তারা জানান, চ্যানেল এস শুরু থেকেই দেশ, মাটি ও মানুষের সুখ, দুঃখ, উন্নয়ন, সম্ভাবনা, বিনোদন, শিক্ষা,…

বিস্তারিত

সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী বিচ ক্লিনিং কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শুরু হয়ে রবিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত চলে এ কর্মসূচি। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিচালক জমির উদ্দিনের ভার্চুয়াল বক্তব্য এবং প্রকল্প পরিচালক জনাব কামরুল হাসানের পরিবেশ রক্ষার শপথ পাঠের মধ্য দিয়ে সৈকত পরিচ্ছন্নতা অভিযানটির উদ্বোধন করা হয়। সুশৃঙ্খলভাবে পরিচালিত এ কর্মসূচিতে দ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক, শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিচালক জমির উদ্দিন বলেন, ‘সরকার প্রতি বছর পর্যটন মৌসুম শেষে পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিচ ক্লিনিং প্রোগ্রাম পরিচালনা…

বিস্তারিত

একটা ভুল বোঝাবুঝির অবসান ঘটানো দরকার জানিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে দায়িত্ব পালন করলেও আমি বর্তমান অন্তবর্তী সরকারের অংশ ছিলাম না।’ তিনি বলেন, ‘সরকারের একটা অগ্রাধিকার এবং জনগণের দাবির মুখে আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহায়তা করার চেষ্টা করেছি। সরকারের অংশ হিসেবে কাজ করিনি।’ আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোনো কোনো সময় এমন একটা ধারণা সৃষ্টি করা হয় যে, আমি যেন সরকারের…

বিস্তারিত

শেষ সময়ে এসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় সুখবর জানাল অন্তর্বর্তী সরকার। জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন পুনর্গঠন ও সংশোধনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিকে এ কমিটির প্রধান করা হয়েছে। কমিটির সদস্য করা হয়েছে- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা- এর হিসাব…

বিস্তারিত

দেশে কোন বেকার থাকবে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ধানের শীষকে মানুষের, গণতন্ত্রের মার্কা। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশের মানুষ ধানের শীষে ভোট দিবেন।’ তিনি বলেন, ‘দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বিএনপি। নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে হেলথ কার্ড দেয়ার কথা জানিয়ে ক্ষমতায় গেলে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন, লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করাসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপি এই জ্যেষ্ঠ নেতা।’ শনিবার (৭ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম…

বিস্তারিত

ইনসানিয়াতের দর্শনের আলোকে মানবতা ও বৈষম্যহীন ইনসাফের রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে কুমিল্লায় ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইসতেহার ঘোষণা করেছে দলটি। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুমিল্লার দেবীদ্বার সদরের একটি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাজনহীন ও বৈষম্যমুক্ত মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারের ৪৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন। উক্ত সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলার ৩ প্রার্থীর পক্ষে এসব প্রতিশ্রুতি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী মো. ইরফানুল হক সরকার। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে মো. ইরফানুল হক সরকার বলেন, ‘ইনসানিয়াত বিপ্লবের রাজনীতির মূল দর্শন হলো মানুষকে মানুষ হিসেবে দেখা। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি কিংবা জাতীয়তার ভিত্তিতে কোনো বিভাজনের রাজনীতিতে…

বিস্তারিত