Author: জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ:

‘আজকে দেশটা দুই ভাগে বিভক্ত’ মন্তব্য করে কিশোরগঞ্জ-২ পাকুন্দিয়া–কটিয়াদী আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জালাল উদ্দীন বলেছেন, ‘একটি দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি। আরেকটি দল ৭১ সালে পাকিস্তানের পক্ষে ছিল। স্বাধীনতার বিরুদ্ধে ছিল।’ তিনি বলেন, ‘তারা এ দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করতে সহায়তা করেছে। তারা আমাদের মা-বোনদের পাকিস্তানি আর্মি ক্যাম্পে নিয়ে নির্যাতন করতে সহায়তা করেছে।’ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কটিয়াদী সরকারি কলেজ মাঠে দলীয় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হন। ব্যানার-ফেস্টুনসহ…

বিস্তারিত

প্রচারণার শেষ দিনে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ভোলার চারটি সংসদীয় আসনের প্রার্থীরা। শহর থেকে গ্রাম, হাট থেকে মাঠ–কোথাও থেমে নেই শেষ মূহুর্তের প্রচার তৎপরতা। ভোটাদের দ্বারে দ্বারে ঘুরে অবহেলিত ভোলার উন্নয়নে কাজ করবেন বলে দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন, দীর্ঘদিন পর তারা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চায়। মারামারি হানাহানি আর চায় না। পরিবেশ সুষ্ঠু থাকলে তারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। পরিস্থিতি স্বাভাবিক না থাকলে এবারও তারা ভোট কেন্দ্রে যাবেন না বলেও জানাচ্ছেন কেউ কেউ। তারা বলছেন, বিগত দিনগুলোতেও প্রার্থীরা বিভিন্ন রকম উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু স্বাধীনতার বহু বছর পার হলেও ভোলাবাসীর…

বিস্তারিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমার বেঁচে থাকার কথা ছিলো না, আমাকে গুম করা হয়েছিলো হত্যার উদ্দেশ্যে। আপনারা দোয়া করেছেন, রাব্বুলামীন আপনাদের মোনাজাত শুনেছেন এবং আমাকে বাঁচিয়ে রেখে নতুন জীবন দিয়েছেন।’ তিনি বলেন, ‘আমার এই নতুন জীবন,  এই বর্ধিত হায়াত এদেশের মানুষের সেবা করার জন্য। আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য।’ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল চত্বরে আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় তিনি এসব কথা বলেন। কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমাদের সন্তানেরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য। সে…

বিস্তারিত

কুমিল্লার দেবীদ্বারে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লার কর্মী-সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিনের ৩ কর্মী-সমর্থক আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার ৩ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর দক্ষিণ বাজারে। আহতরা হলেন- ৩ নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আবুল হাসেমের পুত্র মাইক প্রচারক মো. গোলাম হাক্কানি(৪৩), একই গ্রামের জনু মিয়ার পুত্র সিএনজি চালক সুমন(৩০) ও ছত্তর মিয়ার পুত্র প্রতিবন্দী সুজন(২০)। আহত ৩ জনই বিএনপি সমর্থক ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. জসিম উদ্দিনের পক্ষে সিএনজিযোগে মাইকিং প্রচারণায় নিয়োজিত ছিলেন। আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে…

বিস্তারিত

অবশেষে রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রোববার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এ অধ্যাদেশের বিধান অনুযায়ী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য স্বয়ংসম্পূর্ণ অবকাঠামো নির্মাণ ও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সুবিধা সম্বলিত স্থায়ী ক্যাম্পাস তৈরি করা হবে। তবে স্থায়ী ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত ভবন ও জায়গা ভাড়া করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। এই অধ্যাদেশ জারির মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১৮ আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। চলমান নির্বাচনী ব্যয় নির্বাহ করতে না পারায় তিনি ভোটের দৌড়ে থেমে গেলেন বলে জানা গেছে। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। স্ট্যাটাসে মান্না লেখেন, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লাখের মতো ভোটার এখানে।’ তিনি আরও জানান, ‘নির্বাচন এতই ব্যয়বহুল যে, তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ আসনের…

বিস্তারিত

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও তার স্ত্রী সঞ্চিতা দত্তের নামে থাকা ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও তার স্ত্রী অপরাজিতা হক তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শ্যামল দত্তের আবেদনে বলা হয়েছে, শ্যামল দত্ত, তার স্ত্রী, মেয়ে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়ায় বিধি-নিষেধ আরোপের কথা জানায় নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি চিঠি গতকাল সারাদেশের রিটার্নিং অফিসারদের পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা-২০২৬’…

বিস্তারিত

মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে র‍্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা ট্রাইব্যুনালে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, ‘হত্যাকাণ্ড বন্ধ করতে না পেরে সেনাবাহিনী থেকে ডিজিএফআই ও র‍্যাবে সেনা কর্মকর্তা সরবরাহ বন্ধ করেছিলাম। কিন্তু এ সিদ্ধান্ত থেকে সরে আসতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক আমার সঙ্গে যোগাযোগ করেন।’ আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) ১০৪ জনকে গুম করে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণে এসব তথ্য দেন তিনি। এ সময় কাঠগড়ায় বসে সম্পূর্ণ সাক্ষ্য কাগজে-কলমে লিখেছেন এ মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। গুম-খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র‍্যাব ও ডিজিএফআই বিলুপ্তির…

বিস্তারিত

বিএনপি ক্ষমতায় এলে বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে জানিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে তা পরিশোধ করতে পারবেন।’ আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে।’ তিনি বলেন, ‘দেশের মসজিগুলোর ইমাম, মুয়াজ্জিব…

বিস্তারিত