Author: নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতোমধ্যে প্রমাণ করেছে- তারা যা বোঝে, যা বলে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দেখায়। ‘জুলাই সনদ’ও বিএনপির হাত ধরেই বাংলাদেশের মাটিতে বাস্তবায়িত হবে। আজ সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন । জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে শামা ওবায়েদ বলেন, ‘আমি জুলাইয়ের যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তাদের স্যালুট জানাই। যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি বলতে চাই,…

বিস্তারিত

ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’-এর এই কর্মসূচি শুরু করলো বিএনপি সরকার। প্রথম দফায় ৬ মাসে ১২০০ কিলোমিটার ও পর্যায়ক্রমে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে। এর আগে সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে যান প্রধানমন্ত্রী। সেখানে সাহাপাড়ায় নিজে কোদাল হাতে খাল…

বিস্তারিত

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ১১ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচে ২৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ২৭৯ রানে অলআউট হয়। ফলে বাংলাদেশ ১১ রানের জয় পায়। এই সিরিজ জয়ের মাধ্যমে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নয় নম্বরে উঠে এসেছে। ৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে ২-১ ব্যবধানে জয়ের পর এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। দশে নেমে যাওয়া ক্যারিবিয়ানদের পয়েন্ট ৭৭। সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সিরিজ জয়। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল। ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে…

বিস্তারিত

নতুন করে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। তাদের বক্তব্য অনুযায়ী, এই হামলায় সন্ত্রাসীদের ঘাঁটি ও সামরিক ধরনের স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই রোববার রাতে সীমান্তসংলগ্ন আফগান এলাকায় এই হামলা চালানো হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, কান্দাহার প্রদেশে আফগান তালেবান ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যবহৃত প্রযুক্তিগত অবকাঠামো এবং একটি সরঞ্জাম গুদাম ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আলাদা এক হামলায় কান্দাহারের একটি সুড়ঙ্গও ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের দাবি, ওই সুড়ঙ্গে আফগান তালেবান এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর প্রযুক্তিগত সরঞ্জাম রাখা ছিল। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে,…

বিস্তারিত

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। নতুন প্রশাসক হিসেবে জেলা পরিষদে নিয়োগপ্রাপ্তরা হলেন-পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন। খুলনায় এস এম…

বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন, ইভটিজিং প্রতিরোধ, ‘র‍্যাগ ডের’ নামে বিশৃঙ্খলা বন্ধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করার জন্য গৃহীত পদক্ষেপের তথ্য জানাতে বলা হয়েছে। আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেইলে এসব তথ্য পাঠাতে হবে। রোববার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে মাদকের কুফল…

বিস্তারিত

তানজিদ হাসানের শতরানের সুবাদে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ২৯১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। রবিবার (১৫ মার্চ) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটি তানজিদ হাসান ও সাইফ হাসান দলকে ভালোভাবে এগিয়ে নিয়েছেন। তানজিদের শতরানে ভর করে বাংলাদেশের ইনিংস থামে ৫ উইকেটে ২৯০ রানে। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন তানজিদ, অন্য প্রান্তে কিছুটা ধীরগতিতে ইনিংস সাজাচ্ছিলেন সাইফ। দু’জনের সমন্বয়ে ১০৬ বলে আসে উদ্বোধনী জুটির শতরান, যা বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেয়। তবে অনেকক্ষণ ক্রিজে থাকলেও পুরোপুরি স্বাচ্ছন্দ্যে ছিলেন না সাইফ। শেষ পর্যন্ত শাহিন শাহ…

বিস্তারিত

কুড়িগ্রামে উল্টে পড়া খণ্ডবিখণ্ড সেতুর ওপরে কাঠের পাটাতনে ঝুঁকি নিয়ে পারাপার করছেন পথচারীসহ ৭ গ্ৰামের ১৫ হাজার মানুষ। সেই কাঠের পাঠাতনও খুঁটি স্বল্পতায় কাত হয়ে নড়বড়ে হয়ে পড়েছে। সাইকেল, মোটরসাইকেল উঠলে ঝিকঝিক শব্দ করে। যা এখন এলাকাবাসীর জন্য দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নকুন্দপুর এলাকার জামতলা-কচুয়ারপাড়-মাধাইখাল সংযোগ সড়কের ডুবড়ির সেতুটি প্রায় ১৫ বছর আগে উল্টে ধসে পড়ে বিভিন্ন অংশ ভেঙে খান খান হয়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পথচারীসহ হাজার হাজার মানুষ। ব্যবসা-বাণিজ্য, হাটবাজার, কৃষি পণ্য আনা নেওয়া, রোগী পরিবহন,স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াতে বিড়ম্বনায় পড়েন তারা। বিকল্প…

বিস্তারিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ইউপি চেয়ারম্যানের বহিষ্কার আদেশ ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরুদ্ধের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও ও অপপ্রচারের অভিযোগ উঠেছে আশরাফুল ইসলাম নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। এদিকে নিজের চেয়ার বাঁচাতে উদ্দেশ্যে প্রনোদিতভাবে ওই চেয়ারম্যানের এমন কার্যকলাপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলার অন্য ৬টি ইউনিয়ন পরিষদেরের চেয়ারম্যান। প্রচারিত ভিডিও ও বক্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। শনিবার (১৪ মার্চ) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তারা৷ জানা যায়,অভিযুক্ত আশরাফুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের…

বিস্তারিত

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকছে। আসছে ১৭ মার্চ (মঙ্গলবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট ১১ দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দরের অভিবাসনচৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। এ সময়ে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যবসায়ীরা আলোচনা করে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানিসহ সব ধরনের…

বিস্তারিত