- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
- রমনার বটমূলে চলছে বর্ষবরণে বর্ণিল আয়োজন
- জানা গেল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের পরবর্তী তারিখ
- কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চলে গেলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে
- সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি-দল-পরিবারের সম্পদ নয় : প্রধানমন্ত্রী
- শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
- হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Author: জেলা প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ের প্রতিটি পাড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৬৫ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ফার্স্ট এইড (প্রাথমিক চিকিৎসা) প্রশিক্ষণ। সোমবার (১৬ মার্চ) সকাল ১০ ঘটিকায় রুমা উপজেলা হাই স্কুল মাঠে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি রুমা হাই স্কুল প্রাঙ্গণে গত ৩ মার্চ হতে ১৬ মার্চ পর্যন্ত পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার (এসবিপি, পিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মাহফুজুর রহমান (পিএসসি), ক্যাপ্টেন আরিফ হাসান উদয়, রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. সোহাগ মিয়া সজীব এবং বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত ইলেকট্রনিক…
কুড়িগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। সোহেল হোসনাইন কায়কোবাদ তিনদশক ধরে কুড়িগ্রাম জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত। নতুন দায়িত্ব পাওয়ার পর সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সঠিকভাবে পালনের চেষ্টা করবো। কুড়িগ্রাম জেলার উন্নয়ন ও মানুষের…
মহাগ্রন্থ আল-কোরআন নাজিলের মাস পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ সিজন-২ এর চূড়ান্ত পর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ প্রাঙ্গণে ওই পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকার কথা থাকলেও, সংসদীয় অধিবেশনের কারনে তিনি উপস্থিত থাকতে পারেননি। উপজেলা ছাত্রশক্তি প্রতিনিধি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, তামিরুল মিল্লাত কামিল…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এদিকে এর আগে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন আবেদনে। আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে…
স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আগামী বছর থেকে স্কুলের ভর্তি পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হবে। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না। আমি একদিন আগে সংসদে বলেছি অংশীজনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে কীভাবে ভর্তি পদ্ধতি নির্ধারণ করা হবে। সেটা বহাল রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সেভাবেই হবে।’ শিক্ষামন্ত্রী বলেন,…
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিনটি ম্যাচেই একই একাদশ নিয়ে মাঠে নেমেছিল। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার নেতৃত্বে গড়া পেস আক্রমণ নিয়ে খেলেই শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিকরা। দেশের ক্রিকেটে অস্থিরতার সময় এমন সাফল্য বড় স্বস্তি এনে দিয়েছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও পেস বোলিং আক্রমণে কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্তই বাংলাদেশের জন্য সেরা ছিল বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। তার মতে, এই বোলাররাই ছিলেন দলের সবচেয়ে কার্যকর অস্ত্র। সাধারণত পেস বোলারদের ক্ষেত্রে ঘন ঘন পরিবর্তনের নীতি অনুসরণ করা হলেও এবার সেই পথে হাঁটেনি দল। মিরাজ জানান, সেরা বোলারদের ওপর আস্থা রাখাই ছিল তাদের পরিকল্পনা। ম্যাচ শেষে তিনি…
এবার নির্বাচনে কিন্তু অনেক নারী ভোটের প্রক্রিয়ায় যুক্ত হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘অতীতে আমরা দেখেছি সুন্দর ভোট হলে আপত্তিগুলো ওঠে ভোট হয়ে যাওয়ার পরে। এবারও তাই হয়েছে।’ আজ সোমবার (১৬ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নারী দিবস উপলক্ষে ইউএনডিপি ও ইসির যৌথ উদ্যোগে নির্বাচনি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার করাবিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, ‘আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শতশত মানুষকে জিজ্ঞেস করেছি কিন্তু বলতে পারেনি যে আমি আমার ভোট দিতে পারিনি। গত নির্বাচনে আমি অনেক বয়স্ক নারীদের জিজ্ঞেস করেছি যে আপনার কোনো…
টানা ভারী বৃষ্টির জেরে সৃষ্ট ভয়াবহ বন্যায় কেনিয়ায় অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। রাজধানী নাইরোবিসহ দেশের বিভিন্ন এলাকায় নদীর পানি উপচে পড়ায় ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ-পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কেনিয়ায় টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে গত এক সপ্তাহে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬৬ জনে দাঁড়িয়েছে। রাজধানী নাইরোবিতেও রাতভর ভারী বৃষ্টি হয়েছে, যদিও সেখানে নতুন করে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। কেনিয়া রেড ক্রস জানিয়েছে, নাইরোবিতে পানি বাড়তে থাকায় স্থানীয়ভাবে…
বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রণয় ভার্মা বলেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে। চলতি মাসের শুরুর দিকে ভারতীয় হাইকমিশনার বলেছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের ক্রস বর্ডার পাওয়ার ও ক্রসবর্ডার এনার্জি কানেক্টিভিটি নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে এটাকে আরও শক্তিশালী করা…
এবার অস্কারের মঞ্চে সেরা ছবির পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রের রাজনীতি, সমাজ আর ক্ষমতার কাঠামোকে প্রশ্নের মুখে ফেলা এক সিনেমা। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবিটি মুক্তির পর থেকেই আলোচনায় ছিল। এবার সেই আলোচনাই পৌঁছে গেল অস্কারের শীর্ষ সম্মানে। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ভাইনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। সমসাময়িক যুক্তরাষ্ট্রের নানা বাস্তবতার সঙ্গে গল্পের মিল পাওয়া যায়। বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ, শ্বেতাঙ্গ আধিপত্যের মতো বিষয় উঠে এসেছে সিনেমাটিতে। এসব উপাদানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে চলচ্চিত্রটি। তবে বিষয়টি গুরুগম্ভীর হলেও সিনেমাটি নির্মাণ করা হয়েছে বিনোদনের আবহে। গত বছর মুক্তির পর…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
