- ঈদ আসেনি কলাতলীর গ্যাস পাম্পে নিহত ৩ জনের পরিবারে: নিভে যাওয়া আগুনে পুড়ছে জীবন
- বলিউডে অভিষেকেই ট্রেন্ডিংয়ে ঢাকাই হিরো আরিফিন শুভ
- মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা
- সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
- কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহে: ডিএমপি
- এবার ঈদে শ্রমিক অসন্তোষ না হওয়ার কারণ জানালেন শ্রমমন্ত্রী
- কাতারে ফের হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প
- রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘদিন পর ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Author: নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন (ইসি) আজই নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ পড়ানোর চিঠি পেতে পারেন বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি আনোয়ারুল বলেন, ‘চিঠি আজই পেতে পারে কমিশন। সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি নেওয়া রয়েছে।’ সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, একইদিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ…
নবনির্বাচিত সংসদ সদস্যদের স্বাগত জানাতে জাতীয় সংসদ ভবনকে প্রস্তুত করা হচ্ছে নতুন রূপে। সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানসহ অধিবেশনের প্রস্তুতির কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভাও সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে বলে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। সংসদ ভবন সূত্র জানিয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য জাতীয় সংসদ ভবন নতুনভাবে সাজানো হচ্ছে। ভবনের অভ্যন্তরে ধোয়া-মোছার কাজ চলছে এবং সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সংসদের বাইরে সদস্যদের বরাদ্দকৃত কক্ষগুলোও সাজ-সজ্জার কাজ চলছে। গণঅভ্যুত্থানের সময় যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল,…
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জানান, সাক্ষাৎকালে তারেক রহমান তাকে অভিনন্দন জানান। ফরিদের ভাষ্য অনুযায়ী, তাকে দেখেই তারেক রহমান বলেন, ‘আসেন ফরিদ সাহেব, কাছে আসেন। মহেশখালী-কুতুবদিয়াবাসীকে আমার সালাম জানাবেন।’ তিনি আরও জানান, তার বিজয়ে তারেক রহমান অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং মহেশখালী ও কুতুবদিয়ার জনগণের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন। সাক্ষাৎকালে নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম…
‘কোনো অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না’ জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দল, মত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক–কোনো অজুহাতে দুর্বলের ওপর সবলের আক্রমণ আমরা মেনে নেব না। এবার দেশ গড়ার পালা। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপির চেয়ারম্যান বলেন, ‘দেড় দশকেরও বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই বিজয়কে গণতন্ত্রকামী জনগণের বিজয়।’ তারেক রহমান…
নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, মহাসচিব সব রাজনৈতিক স্টেকহোল্ডারকে গতিশীলতা গড়ে তুলতে উৎসাহিত করেন, যাতে জাতীয় ঐক্য জোরদার করা যায়। এতে আরও উল্লেখ করা হয়, গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসন, সংখ্যালঘুদের রক্ষা করার পাশাপাশি সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণ উপভোগ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ যেহেতু তার উত্তরণে (এলডিসি থেকে) অগ্রসর হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের চেষ্টা করছে। সকাল নিউজ/এসএফ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে জানিয়ে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ‘২০০৮ সালের পর এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক ছিল। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক।’ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পর্যবেক্ষক দলের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইভার্স ইজাবস বলেন, ‘কোনো ধরনের সহিংসতাকেই সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন; সেটা শারীরিক হোক অথবা ভার্চুয়ালি। বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নে এই নির্বাচন গ্রহণযোগ্য ছিল। গণতন্ত্রের ক্ষেত্রে যা যুগান্তকারী পদক্ষেপ রাখতে পারে।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোশ্যাল মিডিয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল বলেও মন্তব্য করে ইজাবস বলেন, ‘প্রধান সারির গণমাধ্যমগুলো প্রার্থী ও নির্বাচনের ক্ষেত্রে…
ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনেটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। জামায়াত আমির লিখেন, ‘গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন এবং কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে।’ ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনের ফলাফলে হতাশ ও ব্যথিত হতে পারেন, তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি।…
প্রকাশিত হয়েছে গণভোটের ফলাফলের গেজেট। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। গেজেটের তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৮২ লাখ ৬৬০ এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। এতে আরও দেখা গেছে, গণভোটে মোট বৈধ ভোট পড়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬টি। ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি এবং মোট ভোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩। এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের…
দাঁড়িপাল্লার ব্যালট ধানের শীষের ভিতরে দিয়ে বান্ডিল করা হয়েছে, যা চ্যালেন্স করলেও এজেন্টকে গুণতে দেয়া হয়নি। এমন অভিযোগ তুলে ভোট পুনগণনার দাবি করেছেন লালমনিরহাট ২ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী ফিরোজ হায়দার লাভলু বলেন, ‘আমার এজেন্টদের কাছ থেকে আগাম ফলাফল সীটে স্বাক্ষর করে নিয়েছে প্রিজাইডিং অফিসার। ফলাফলের পরে যে সীট সরবরাহ করা হয়েছে তা ভিন্ন এবং এজেন্টদের স্বাক্ষর নেই। ভোট সংখ্যার অভাররাইটিং এবং কথায় লেখা হয়নি। দাঁড়িপাল্লার ব্যালট ধানের শীষের বান্ডিলে ভড়িয়ে দেয়া হয়েছে।…
বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘এই রায় থেকে এটা স্পষ্ট, বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্রব্যবস্থায় সংস্কার।’ আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার ‘হ্যাঁ’ ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী গণভোটে ভোট দিয়েছেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার; যা মোট…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
