- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে কাটা পিস্তল ও গুলি উদ্ধার
- দেবীদ্বারে উন্মুক্ত স্থানে ময়লার ভাগাড়, অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ
- পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে পুলিশে দিল বিএসএফ
- এটি বেইমানদের লাল কার্ড দেখানোর নির্বাচন: জামায়াত আমির
- কুড়িগ্রাম থেকেই উন্নয়নের নতুন ধারা শুরু হবে: ডা. শফিকুর রহমান
- সাংবাদিকরা বিবেকের কাছে দায়বদ্ধ থাকলে গণমাধ্যম স্বাধীন থাকবে: সালাহউদ্দিন
- নওগাঁয় হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার
Author: বিনোদন ডেস্ক
সময়টা বেশ ভালোই যাচ্ছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার। ক্যারিয়ারের সবচেয়ে সাফল্যময় বছর পার করেছেন তিনি। গ্ল্যামারাস এই নায়িকা ২০২৫ সাল শুরু করেছিলেন ভিকি কৌশলের বিপরীতে ব্লকবাস্টার ‘ছাবা’ দিয়ে। পরে ‘দ্য গার্লফ্রেন্ড’ দিয়ে সামালোচকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ান। চলতি বছর ভিন্ন ঘরানার পাঁচটি ছবিতে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নতুনভাবে। রমরমা আয়ের পাশাপাশি চলতি বছরের শুরুতেই বড় অঙ্কের কর পরিশোধ করে আলোচনায় এসেছেন দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রী। জানা গেছে, ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর দিয়েছেন। এর মাধ্যমে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষে রয়েছেন রাশমিকা। অভিনয়…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলাকালে কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স নষ্ট, হারিয়ে যাওয়া বা জোরপূর্বক অপসারণের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না এবং নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নতুন তারিখ নির্ধারণ করে পুনঃভোটগ্রহণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিপত্রে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২৪ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন…
বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য নিশিত করেছেন। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা জানান, আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না। তবে এটি অবশ্যই গুরত্বপূর্ণ। কারণ, এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে। গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে শুরু করেছে…
আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আগামী নির্বাচন আগের মতো কোনো বাধা-ধরা নির্বাচন নয়। এটি শুধু পাঁচ বছরের জন্য নয়- এই নির্বাচন আমাদের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে।’ শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দানে ভোটের গাড়ি প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফাওজুল কবির খান বলেন, ‘এবারের নির্বাচনে একটি গণভোট রাখা হয়েছে। আপনি যদি সংস্কার চান, সংসদীয় গণতন্ত্র চান, ক্ষমতা যেন এক জায়গায় কেন্দ্রীভূত না থাকে এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হোক—মানুষ যদি বিচার পায়—তাহলে সংস্কারের পক্ষে ভোট দেবেন।…
কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে ওসি ইকবাল বলেন, ‘ত্রিমুখী সংঘর্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পুরো বাসে আগুন লেগে যায়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণের পর এক নারী ও পুরুষ এবং দুই শিশুর মরদেহ উদ্ধার…
লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখার জন্য সরকার সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আগামী ২২ জানুয়ারি থেকে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে। ওই সময় লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখার জন্য সরকার সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে। এখনো নির্বাচনের জন্য যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। আমরা সব জায়গায় নির্বাচনের আমেজ দেখছি।’ আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের এবি গুহ রোডে শিববাড়ী পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শফিকুল আলম বলেন, ‘কোনো দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি। নির্বাচনে কোনো একটি দলের প্রতি ঝুঁকে পড়ার অভিযোগ সঠিক…
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, যার নির্মম বহিঃপ্রকাশ এ হত্যাকাণ্ড। এ ধরনের সহিংসতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে ঝুঁকির মধ্যে ফেলছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব। সেখানে তিনি এ ঘটনার…
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাঁচ দফা দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। গত বছরের ২১ জুলাইয়ের সেই মর্মান্তিক দুর্ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পাইলটের ত্রুটি, বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণে অবহেলা এবং স্কুল কর্তৃপক্ষের ভবন নির্মাণে অনিয়মকে এসব মৃত্যুর জন্য দায়ী করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০২১-২০২৪ সাল পর্যন্ত বিমানবাহিনীর বাজেটে বিপুল অর্থ দুর্নীতি না হলে বিমানের রক্ষণাবেক্ষণ ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা সম্ভব হতো। পরিবারগুলোর দাবি, দুর্নীতির কারণেই পাইলটসহ ৩৬ জন প্রাণ হারিয়েছেন…
নবম জাতীয় পে-স্কেলের সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব উত্থাপন করেছে পে-কমিশন। এই তিন প্রস্তাবের যেকোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি। পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, ফজলুল করিম, মোসলেম উদ্দীন, সদস্য সচিব ফরহাদ সিদ্দিক ছাড়াও খণ্ডকালীন সদস্যরা উপস্থিতি ছিলেন। পে-কমিশন একজন সদস্য জানান, ‘সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব ২১ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার এবং সর্বশেষ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভোটার তালিকা ও প্রার্থীর তথ্য যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলমান, ১৮ জানুয়ারির মধ্যে শেষ হবে এই কাজ। এর পরেই চালু হবে এনআইডি সংশোধন কার্যক্রম।’ উল্লেখ্য, নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে এবং নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতে গত ২৪ নভেম্বর বিকেল ৪টা থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে এই সময়ে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে এনআইডি অনুবিভাগের…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
