- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে কাটা পিস্তল ও গুলি উদ্ধার
- দেবীদ্বারে উন্মুক্ত স্থানে ময়লার ভাগাড়, অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ
- পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে পুলিশে দিল বিএসএফ
- এটি বেইমানদের লাল কার্ড দেখানোর নির্বাচন: জামায়াত আমির
- কুড়িগ্রাম থেকেই উন্নয়নের নতুন ধারা শুরু হবে: ডা. শফিকুর রহমান
- সাংবাদিকরা বিবেকের কাছে দায়বদ্ধ থাকলে গণমাধ্যম স্বাধীন থাকবে: সালাহউদ্দিন
- নওগাঁয় হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার
Author: নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা করছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ওয়াশিংটন ডিসিতে গতকাল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি অ্যালিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। সেখানে অ্যালিসন হুকার বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার কথা তুলে ধরেন। শনিবার (১০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণে কৃষিপণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা বৈঠকে তুলে ধরেন খলিলুর রহমান। এ সময় সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করার জন্য অনুরোধ…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানিআজ শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনে ৭০ জন প্রার্থীর মধ্যে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫২ জন। আজ দিনভর শুনানি শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, আজ প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫২ জনের আপিল মঞ্জুর করা হয়েছে, ১৫ জনের আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৩ জনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে। শুনানি শেষে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ইসির নিষ্পত্তি করা ৭০টি আপিলের মধ্যে ৫২…
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মানিকগঞ্জ এবং গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, বুধবার রাত সোয়া ৮টার দিকে কারওয়ান বাজারের বিপরীতে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে আহ্ছানউল্লা টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে দুর্বৃত্তরা মুছাব্বিরকে গুলি করে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা সুফিয়ান বেপারি…
ইরানের রাজধানী তেহরানে চলমান বিক্ষোভে এক রাতেই ২০০ জনের বেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই আন্দোলনে বিক্ষোভাকারীর সহিংস হয়ে উঠেন। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে আজ শনিবার (১০ জানুয়ারি) ভোরে এ তথ্য জানা গেছে। নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায়, ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে। এরসঙ্গে একটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট…
কয়েক সপ্তাহ ধরে এলপি গ্যাসের বাজারে নজিরবিহীন অরাজকতা বিরাজ করছে। ১২ কেজি এলপি গ্যাসের দাম ১৩০৬ টাকা নির্ধারিত থাকলেও অনেক জায়গায় ১৯০০ টাকা থেকে ২৫০০ টাকায় বিক্রির খবর পাওয়া যাচ্ছে। এমতাবস্থায়, ‘দেশের প্রায় সব ফিলিং স্টেশন এলপিজি অটোগ্যাসের তীব্র সংকটের কারণে কার্যত বন্ধ। ফলে অটোগ্যাস না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি প্রকৌশলী সিরাজুল মাওলা। আজ শনিবার (১০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে বলেন, ‘দেশে বর্তমানে ১ লাখ ৪০ হাজার টন এলপিজির চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ শতাংশ অর্থাৎ ১৫ হাজার…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট–২ এর অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশন ঘোষিত সূচি অনুযায়ী প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে শুনানি চলবে। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেয়া হবে। অবশিষ্ট আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে কমিশন। ইসির তথ্যমতে, গতকাল আপিল আবেদনের সময় শেষ হয়েছে। গত পাঁচদিনে ইসির…
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থাগুলোর শীর্ষ প্রধানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘অনেকগুলো বছর সংগত কারণেই দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময় হয়নি। এ কারণে দলের পক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।’ উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে…
অবশেষে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা শেষে এ কথা জানানো হয়। সভা শেষে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেয়া হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।’ এর আগে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সভা…
তীব্র শীতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে মুহূর্তের মধ্যেই নিভে যায় তার জীবনের আলো। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ভোরের ঘন কুয়াশায় সামনে থাকা ট্রাকটি…
রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বিদ্যমান চরম উত্তেজনার মধ্যেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে শক্তিশালী হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো। শুক্রবার (৯ জানুয়ারি) রাশিয়ার সামরিক বাহিনী এই হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, রাতভর চালানো ব্যাপক অভিযানের অংশ হিসেবে এই অত্যাধুনিক অস্ত্রটি ব্যবহার করা হয়েছে। ডিসেম্বরের শেষ দিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার চেষ্টার পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কিয়েভ প্রশাসন রাশিয়ার এই অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্যমতে, রাশিয়ার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় প্রায় ১৩ হাজার কিলোমিটার বা ৮…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
