Author: নিজস্ব প্রতিবেদক

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপস করা হবে না জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় ওআইসির সম্মিলিত সংকল্পের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণরূপে একাত্ম রয়েছে।’ শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২২তম বিশেষ অধিবেশনে তিনি এসব কথা বলেন। সোমালিয়ার একটি অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়া এবং এতে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার ওপর প্রভাব, পাশাপাশি এর বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে আলোচনা করতে এই জরুরি অধিবেশন আহ্বান করে ওআইসি। ইসরায়েলের এ…

বিস্তারিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কৃষি জমি নষ্ট করে (সমতল) থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলায় দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সময় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়৷ তবে অভিযানকালে পরিবেশ বিধ্বংসী একটি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, একটি পাম্প, পাইপসহ অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে…

বিস্তারিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় আফতাব উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত আফতাব শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই এলাকার নামাপাড়া গ্রামের মৃত নঈমুদ্দিনের ছেলে। মৃত আফতাব উদ্দিন পেশায় একজন ঘোড়ার গাড়ি চালক ছিলেন বলে জানা গেছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা- শালজোর ঘাটপার সড়কে এই দূর্ঘনাটি ঘটে। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানায়, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় আসাদমোড় থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পাথর বোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার…

বিস্তারিত

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোজা ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারে চলছে শোকের মাতম। শিশু রোজা ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মামা মনির মিয়া জানান, দুপুরে রোজা তার মায়ের সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। সেখানে রোজার সঙ্গে একাধিক শিশু ও তার খালা ছিলেন। পরে শিশুটির মা গোসল শেষে ঘরে ফিরে আসেন। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে পাশের অপর একটি পুকুরে তাকে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে ভোলা…

বিস্তারিত

সুদের হার কমানো খুব সহজ কাজ না মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘চট করে সুদহার কমিয়ে দেওয়া যায় না। এর সাথে অনেক বিষয় জড়িত। অবশ্য ট্রেজারি বিলের সুদহার কমে ১০ শতাংশে নেমেছে। আগে যা ১২ শতাংশ ছিলো।’ আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণাগ্রন্থ ‘ব্যাংকিং আলমানাক’ এর ৭ম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘কিছুই হয়নি বলে সবাই শুধু সমালোচনা করে। বাংলাদেশের অর্থনীতি মোটামুটি স্থিতিশীল অবস্থায় এসেছে। ব্যাংক খাতে স্থিতিশীলতা এসেছে। মনে রাখতে হবে, গোলাপের সঙ্গে কাটা থাকে। শুধু কাটা দেখলে হবে না,…

বিস্তারিত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মরদেহ আনা হয়েছে। নুর কামাল একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে সংঘর্ষের ঘটনা ঘটে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার (এডিআইজি) বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।…

বিস্তারিত

জোরপূর্বক ১৬ বছর বয়সী ইন্দোনেশীয়-আমেরিকান মডেল মানোহারা ওডেলিয়াকে ২০০৮ সালে বিয়ে করেছিলেন মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের সুলতানের ছেলে টেংকু মুহাম্মদ ফাখরি পেত্রা। দীর্ঘ ১৫ বছর পর এক খোলা চিঠিতে চাঞ্চল্যকর এমন ঘটনাই তুলে ধরেছেন এই মডেল। তিনি দাবি করেন, কিশোরী বয়সে তাকে বাধ্য করে বিয়ে করা হয়েছিল, আর সেই সম্পর্কটিতে কোনো সম্মতি ছিল না তার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিবেদনে ‘পেত্রার সাবেক স্ত্রী’ হিসেবে উঠে আসে মানোহারার নাম। সামাজিক মাধ্যমে দেওয়া সেই খোলা চিঠিতে এমন পরিচয় না জানাতে গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোর প্রতি আহ্বান জানান এই মডেল। সঙ্গে টেনে আনেন ১৫ বছরের পুরোনো তার সেই বিভীষিকাময় মুহূর্তগুলো। বর্তমানে এই মডেলের বয়স ৩৩…

বিস্তারিত

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এর আগে এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়। এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রাপ্ত নিম্নবর্ণিত লোগো সব ধরনের পত্র যোগাযোগে (পত্রের উপরে ডান পাশে) ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত এলাকায় বিনা মূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ প্রদান ও শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের উদ্যোগে দহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার প্রায় ৫ শতাধিক দরিদ্র-হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই তিন শতাধিক নারী-পুরুষ ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। মানবিক এ কর্মযজ্ঞে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। এতে…

বিস্তারিত

মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে জানিয়ে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে।’ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশে আর কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে আলাপ-আলোচনার মাধ্যমে বিভেদ দূর করে জাতীয় ঐক্য বজায় রাখা সময়ের দাবি।’ তারেক রহমান বলেন, ‘আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে। আমরা অবশ্যই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। আমি…

বিস্তারিত