Author: বিনোদন প্রতিবেদক

২৬ বছরের ফিল্ম ক্যারিয়ার বাংলাদেশি চলচ্চিত্রের কিংখান খ্যাত সুপারস্টার শাকিব খানের। এর মধ্যে প্রায় দুই দশক ধরে তিনি বাংলা সিনেমার সাম্রাজ্য শাসন করছেন। লম্বা সময় কাটালেও এ পথচলা একদমই সহজ ছিল না। তাই ফেসবুকের ‘দেন অ্যান্ড নাউ’ ট্রেন্ড থেকে নিজের ইনস্টাগ্রামে ১১ বছর আগে পোস্ট করা ‘লাভ আজকাল’ সিনেমার লুক এবং সাম্প্রতিক একটি লুক শেয়ার করেছেন তারকা অভিনেতা শাকিব খান। সেই সঙ্গে নিজের ক্যারিয়ার গ্রাফ তুলে ধরে স্মৃতিচারণও করেছন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুটি লুক পোস্ট করে শাকিব লিখেছেন, গত ১১ বছরে শেখা, উত্থান-পতন, প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে। শাকিব খান বলেন, হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি,…

বিস্তারিত

জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি হয়েছে উল্লেখ করে মানবাধিকার সংগঠন ‘সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)’ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, নারীসহ বিভিন্ন গোষ্ঠীর ওপর আক্রমণ ও মব সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে। সংগঠনটি বলছে, গণহারে হত্যা মামলা, অভিযুক্তদের জামিন থেকে বঞ্চিত হওয়া, বিচারপ্রক্রিয়ায় ফাঁকফোকর ও বিলম্বের মতো বিষয়গুলো সাধারণ মানুষের নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলছে। বুধবার বিকেলে রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে ‘আ ইয়ার অব ট্রানজিশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই পর্যবেক্ষণ তুলে ধরেন এসএএইচআরের নির্বাহী পরিচালক দীক্সা ইল্লাঙ্গাসিংহে। গত বছরের জুলাই গণ–অভ্যুত্থানের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গত ২৮ আগস্ট বাংলাদেশে এসেছিলেন এই সংগঠনের তিনজন…

বিস্তারিত

নাগরিকদের ভোগান্তি কমাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডাইরি (জিডি) করতে হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন। মহাপরিচালক বলেন, ‘নাগরিকদের ভোগান্তি কমাতে হারিয়ে যাওয়া এনআইডি তুলতে যে সাধারণ ডাইরি (জিডি) করতে হতো-তা তুলে দিয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত অনুমোদন দিয়েছে।’ তিনি বলেন, ‘এতে করে নাগরিকদের ভোগান্তি আরও কমবে। এছাড়া এনআইডি সেবা কীভাবে আরও সহজ করা যায় তা নিয়েও আমাদেরপরিকল্পনা রয়েছে।’ জানা গেছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে গত এক বছরে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন…

বিস্তারিত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক বুলবুল আহমেদ। আজ গুণী এই অভিনেতার ৮৪তম জন্মবার্ষিকী। নন্দিত এ অভিনেতাকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মহানায়কের গান’ সিজন-২। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ বড় মেয়ে তিলোত্তমা গেয়ে শোনাবেন তার বাবা অভিনীত ছবির জনপ্রিয় গান। তিলোত্তমা মনে করেন, ‘এই উদ্যোগের মাধ্যমে কেবল বাবার প্রতি শ্রদ্ধা নয়, বরং বাংলাদেশি সংগীতকে সমৃদ্ধ করতে যারা অবদান রেখেছেন-সেসব গুণী গীতিকার, সুরকার ও শিল্পীদেরও স্মরণ করা হবে এই আয়োজনের মাধ্যমে।’ বাংলাদেশী চলচ্চিত্রের গুণী অভিনেতা বুলবুল আহমেদের জন্ম ১৯৪১ সালের ৪ সেপ্টেম্বর পুরান ঢাকার আগামসি লেনে। বাবা খলিল আহমেদ ও মা মোসলেমা খাতুনের অষ্টম…

বিস্তারিত

আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, তাদের স্লোগান ছিল ‘আমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে দেব’। নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মঈন খান বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী দুঃশাসনের পতন হওয়ার পর হারানো…

বিস্তারিত

সিলেটের ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ থেকে পাথর লুটের ঘটনায় সংশ্লিষ্টদের দায় খতিয়ে দেখতে এবার ‘প্রকাশ্যে’ অনুসন্ধান শুরুর তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এ বিষয়ে অনুসন্ধান চালাতে কমিশনের সিদ্ধান্ত নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে আমাদের পক্ষ থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল। অভিযানের শেষে প্রতিবেদনে তারা অনুসন্ধানের সুপারিশ করেছেন এবং কমিশন এ বিষয়ে পর্যালোচনা করার পর অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আগের অভিযানের প্রতিবেদনের বরাতে সাদাপাথর লুটের পেছনে স্থানীয় প্রশাসন ও রাজনীতিবিদদের সংশ্লিষ্টতার তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমন প্রেক্ষাপটে অনুসন্ধান কাদের বিরুদ্ধে হবে, এমন প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক…

বিস্তারিত

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বেড়েছে বরফখণ্ড বিলীন হওয়ার হার। বিশ্বের সবচেয়ে বৃহৎ ও দীর্ঘস্থায়ী বরফখণ্ডটি থেকে এরই মধ্যে ৪০০ বর্গকিমি অংশ আলাদা হয়ে গেছে। প্রায় ৪০ বছর আগে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়া বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড ‘এটুয়েন্টিথ্রিএ’/A23a উষ্ণ সমুদ্রজলের আঘাতে এখন ভেঙে পড়ছে। এটিই এ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী ও আকারে বৃহত্তম বরফখণ্ড। ১৯৮৬ সালে বরফখন্ড অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হলেও এতোদিন প্রায় অক্ষতই ছিল। তবে চলতি মাসে সমুদ্রের উষ্ণ জলের কারণে ভেঙে পড়তে শুরু করেছে এটি। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানী অ্যান্ড্রু মেইজার্স বলেন, এটি ‘ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে… পানি এতটাই উষ্ণ যে, এটি আর টিকে থাকতে পারছে না।’ তিনি আরো…

বিস্তারিত

ফ্যাশন শুট ও র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতের কর্মজীবন শুরু করেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে তিনি দারুণভাবে জায়গা করে নিয়েছেন। ভক্তদের সুখবর জানিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘আমার দর্শকরা যেটা চায়, আমিও তাই চাই। আমি সবসময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার।’ জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, ‘খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে। আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সব কিছু। সবার কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে এত ভালোবাসা ও সাপোর্ট…

বিস্তারিত

মাত্র দুদিনের ব্যবধানে দেশের বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম। নতুন ঘোষণা অনুসারে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। বুধবার (৩ সেপ্টেম্বর)এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল বৃহস্পতিবার নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দরে- ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২১ হাজার ১৬৬…

বিস্তারিত

আগেই তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে টানা জয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে জয় পেলে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল টাইগারদের সামনে। কিন্তু বৃষ্টির কারণে সেই সুযোগ হাতছাড়া। বুধবার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। জড়ো ব্যাটিংয়ে ভালোই স্কোর টানছিলো লাল-সবুজের দল। বাংলাদেশের ইনিংসের সময় দুই দফায় বৃষ্টি হয়েছে। তাতে পুরো ২০ ওভার খেলা হয়নি প্রথম ইনিংসে। ডিএল মেথডে ম্যাচের ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো। রাত ৯টা ৪৮ মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামতে হতো ডাচদের। কিন্তু বৃষ্টির কারণে ব্যাটিং নামতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত হয়। ২-০তে…

বিস্তারিত