- ঈদ আসেনি কলাতলীর গ্যাস পাম্পে নিহত ৩ জনের পরিবারে: নিভে যাওয়া আগুনে পুড়ছে জীবন
- বলিউডে অভিষেকেই ট্রেন্ডিংয়ে ঢাকাই হিরো আরিফিন শুভ
- মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা
- সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
- কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহে: ডিএমপি
- এবার ঈদে শ্রমিক অসন্তোষ না হওয়ার কারণ জানালেন শ্রমমন্ত্রী
- কাতারে ফের হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প
- রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘদিন পর ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Author: নিজস্ব প্রতিবেদক
কারচুপির অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থীরা। আজ সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানির কথা রয়েছে। চার প্রার্থী হলেন-বিএনপির কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, বিএনপির রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং বিএনপির রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন। এর আগে গতকাল (রোববার) বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯…
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এর আগে ওই অঞ্চলে আন্তর্জাতিক বিমান হামলা হয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরা রিফাইনারিতে ড্রোন হামলা করেছে ইরান। সৌদির আরামকো তেল শোধনাগারে এ আঘাত হানে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন। হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ করেছে। হামলার পর স্থাপনায় আগুন লেগে যায়। তবে আগুন সীমিত থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ সোমবার (০২ মার্চ) এই হামলায় হয় বলে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়। রাস তানুরা সৌদি আরবের…
প্রবাসীদের খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আমাদেরকে আগে থেকেই নির্দেশনা দিয়েছেন জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘ইরানের ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল জনগোষ্ঠী বিভিন্ন কাজে নিয়োজিত আছে। তাদের নিয়ে সরকার চিন্তায় রয়েছে।’ তিনি বলেন, তবে এ বিষয়টি নিয়ে আমি আশ্চর্য হয়েছি। কারণ আমাদের আগে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি উপলব্ধি করেছেন। এ ঘটনায় প্রবাসীদের খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আমাদেরকে আগে থেকেই নির্দেশনা দিয়েছেন।’ রোববার (১ মার্চ) দুপুর সাড়ে বারোটায় পটুয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় নুরুল…
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ইরানে সাম্প্রতিক হামলার পর প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ বেসামরিক জনগণের কল্যাণ চরমভাবে বিপন্ন হবে। রোরবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়। বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ভূত পরিস্থিতিতে…
ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। হামলায় আরও একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার (১ মার্চ) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান হামলা চালালে আমিরাতে অন্তত ৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলা একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, আমিরাত ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, মোট ৫৪১টি…
যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় ইতিহাসের ‘সবচেয়ে ভয়ংকর’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেওয়া ইরানের ‘দায়িত্ব ও বৈধ অধিকার’। এক শোকবার্তায় তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে বিচার চাওয়া এবং প্রতিশোধ নেওয়াকে নিজেদের দায়িত্ব ও বৈধ অধিকার হিসেবে বিবেচনা করে। এই মহান দায়িত্ব পালনে আমরা সর্বশক্তি নিয়োজিত করব।’ প্রেসিডেন্ট বলেন, নিহত নেতাদের প্রতি জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা…
চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িত একটি গ্রুপকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘একটি সন্ত্রাসী গ্রুপ প্রায় দুইমাস আগে একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। পুলিশ কমিশনারের নজরে আনলে, চট্রগ্রাম পুলিশ কমিশনার তাকে নিরাপত্তা দিয়েছে, বাসায় পুলিশ প্রহরা দিয়েছে।’ রোববার (১ মার্চ) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, ‘সেই সন্ত্রাসী গ্রুপ হয়তো সুবিধা পায়নি, দুমাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে। হেভি উইপেনসহ গোলাগুলি করেছে।’ দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আমাদের পরিকল্পনা এখনই ফাঁস করতে চাই না। এ বিষয়ে আমরা অত্যন্ত…
মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধপরিস্থিতির কারণে তুরস্কের ইস্তানবুলে আটকা পড়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও ইসরাইল ও আমেরিকার আকস্মিক হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুবাই বিমানবন্দরে আটকা পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমন দুঃস্বপ্নের কথা জানান এ অভিনেত্রী। পরে দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগজনক সময় পার করে অবশেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন নুসরাত ফারিয়া। আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের নিজের এই দুঃসহ পরিস্থিতির কথা জানিয়েছেন অভিনেত্রী। গত শনিবার রাতে দেওয়া সেই পোস্টে নুসরাত ফারিয়া দিনটিকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন- ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ। ইউএই (আরব আমিরাতের)-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের…
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পুলিশের গোয়েন্দা বিভাগের (ফারাজা) প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে রোববার (১ মার্চ) ইরানিয়ান সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘গতকাল শত্রুপক্ষের হামলায় জাতীয় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।’ গোলামরেজা রেজাইয়ান এর আগে ইমিগ্রেশন এবং ফরেন ন্যাশনাল পুলিশ, চিফ অব ইন্টেলিজেন্স এবং পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে ইরানের পুলিশ বাহিনীর ডিরেক্টর অব জেনারেল ইন্সপেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সকাল নিউজ/এসএফ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চালানো আগ্রাসনের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগহার গালিবাফ বলেছেন, ‘তারা ইরানের লাল রেখা অতিক্রম করেছে।’ আজ রবিবার (১ মার্চ) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গালিবাফ এ মন্তব্য করেন। এর আগে শনিবার থেকে হামলা শুরুর পর তিনিই সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা হিসেবে ক্যামেরার সামনে হাজির হন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের অশুভ অপরাধী আখ্যা দিয়ে গালিবাফ বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চলমান হামলার জন্য তারা ধ্বংসাত্মক আঘাতের মুখোমুখি হবে।’ তিনি বলেন, ‘তোমরা আমাদের লাল রেখা অতিক্রম করেছ। এর মূল্য তোমাদের দিতেই হবে। আমরা এমন ধ্বংসাত্মক আঘাত হানব, শেষ পর্যন্ত তোমরাই করুণা ভিক্ষা করতে বাধ্য হবে।’ …
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
