- নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানাল ইসরাইল
- বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- সংবিধানে সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
- কুড়িগ্রামে বিদ্যানন্দের বড় কড়াই উদ্বোধন ত্রাণমন্ত্রীর, একসঙ্গে লাখো মানুষের রান্না
- দেবীদ্বারে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর আটক
- মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরী
Author: নিজস্ব প্রতিবেদক
যথাসময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যাক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি শুরু থেকেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। কিন্তু কিছু রাজনৈতিক দলের আচরণের কারণে আমরা নির্বাচন নিয়ে কিছুটা উদ্বিগ্ন।’ রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে নির্বাচন যথাসময়ে হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।’ দ্বিবার্ষিক সম্মেলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, সম্মেলরে প্রস্তুতিমূলক সকল কাজ শেষ করা হয়েছে। সম্মেলনকে ঘিরে নানা আয়োজন রয়েছে। ঠাকুরগাঁও জেলা বিএনপির এই দ্বিবার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ার বিষয়ে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।…
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোট হাজী মহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ ফেরাতে আন্দোলনে নেমেছে বিদ্যাল্যয়ের শিক্ষার্থীরাই। রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০ টায় শিক্ষার মানোন্নয়ন ও যথাযথ পরিবেশ ফিরিয়ে আনাসহ ২১ দফা দাবী বাস্তবায়নের দাবীতে সকল ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী নিজেদের ক্লাসে না গিয়ে মাঠে অবস্থান নেয়। এ সময় ২১ দফা দাবী বাস্তবায়নের উল্লেখ করা ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়ভিত্তিক নির্ধারিত শিক্ষক নাই। এজন্য শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান করা হয় না। বছরের ৮ মাস পার হলেও অধিকাংশ বই পড়া হয়নি। এ বিদ্যালয় একদম নিম্নস্তরে চলে গেছে।…
রাশিয়ার ওপর দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেইন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর চাপ প্রয়োগে রোববার হোয়াইট হাউজে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। অপরদিকে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসান্টও এদিন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাড়তি অর্থনৈতিক চাপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্রুত ইউক্রেইনের সঙ্গে শান্তি আলোচনার টেবিলে আনতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়ার ওপর চাপ বাড়াতে প্রস্তুত। তবে এই কাজে আমাদের ইউরোপীয় অংশীদারদেরকেও আমাদের পাশে দরকার।’ এনবিসি’র মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এক হয়। আরও নিষেধাজ্ঞা চাপায়, যেসব দেশ রাশিয়ার তেল কেনে তাদের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করে, তাহলে রাশিয়ার অর্থনীতি…
আইন অমান্য করে লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (০৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের চাত্রারপাড় শিংগিমারী নদী এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় করার দায়ে উপজেলার রহমানপুর এলাকার সেলিম আহমেদ (৩২) ও পানবাড়ী এলাকার শাফিউল ইসলামকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ অনুযায়ী প্রত্যেককে পনের দিনের বিানাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হাসানের নের্তৃত্বে পুলিশের…
ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ রবিবার রাত ১০টায়। শেষ মুহূর্তে তাই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্ম-পরিকল্পনা। গতকাল ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীর আনাগোনা কম ছিল। তাই সারা দিন প্রচারণা চলেছে মূলত হলকেন্দ্রিক। শনিবার দিনের শুরুতে হাজী মুহম্মদ মহসিন হলে প্রচারণা শুরু করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে নারী কিংবা পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে কাউন্ট করাই আমাদের সবচেয়ে বড় টার্গেট হবে। এ সময় নির্বাচিত হলে নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনের কথাও বলেন তিনি। হলের শিক্ষার্থীদের…
যত দিন গড়াচ্ছে ততই জটিল হচ্ছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সমীকরণ। ফলে যতদিন যুদ্ধ চলবে, ততদিন মস্কোতে না যাওয়ার ঘোষণাও দিয়েছেন ইউক্রেনেরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসাথে মস্কোতে শান্তি আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, ‘তিনি (পুতিন) কিয়েভে আসতে পারেন। আমার দেশ যখন প্রতিদিন ক্ষেপণাস্ত্রের কবলে পড়ে, আক্রমণের মুখে পড়ে, তখন আমি মস্কো যেতে পারি না। আমি এই সন্ত্রাসীর রাজধানীতে যেতে পারি না।’ মস্কো যেতে অস্বীকৃতি জানালেও পুতিনের সঙ্গে বৈঠক করতে সম্মত বলে জানিয়েছেন ইউক্রেনীয় নেতা। বলেন, যেকোনো ফরম্যাটে রাশিয়ান প্রেসিডেন্টর সাথে দেখা করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নদী পথসহ এলাকায় পুলিশি টহল আরো জোরদার করা হবে। নৌডাকাত নয়ন ও পিয়াস পার্শ্ববর্তী দেশে চলে গেছে। ফিরে এলে তাদের স্থান হবে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে।’ শনিবার বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই এলাকাবাসীর প্রাণের দাবি ছিল এখানে একটি পুলিশ ক্যাম্প করা। এলাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে তার জন্য গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থায়ী করার জন্য প্রয়োজনীয়…
কালজয়ী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে আজ রোববার ৭ সেপ্টেম্বর সম্মাননা প্রদান করা হবে। এ উপলক্ষে তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাতটায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হবে এ অনুষ্ঠান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শিল্পীকেও সম্মাননা প্রদান করা হবে। এতে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রদর্শিত হবে সাবিনা ইয়াসমীনকে নিয়ে প্রামাণ্যচিত্র। থাকছে দেশবরেণ্য শিল্পীদের স্মৃতিচারণা, নবীন শিল্পী ও সংগীত পরিচালকদের কম্পোজিশনে…
আজ রোববার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। আজ রাত থেকে শুরু হয়ে চন্দ্রগ্রহণটি চলবে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো-পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এ দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ…
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ নিয়ে নেপালের বিপক্ষে টানা ছয় ম্যাচ জয়হীন থাকল বাংলাদেশ। যার মধ্যে আজকেরটিসহ চারটিই ড্র। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের তিন মাস পর আজকের খেলা দিয়েই আবার মাঠে ফিরেছে বাংলাদেশ দল। সেই ম্যাচের হামজা চৌধুরী ও শমিত সোমরা এবার দলের সঙ্গে যোগ দেননি। ফাহামিদুল ইসলাম, শেখ মোরছালিনরা আছেন অনূর্ধ্ব–২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে। দলে থাকলেও চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যান গোলকিপার মিতুল মারমা। কোচ হাভিয়ের কাবরেরা গোলপোস্ট সামলানোর দায়িত্বটা দিয়েছেন সুজন হোসেনকে। মোহামেডানের এই গোলকিপারকে অবশ্য বড় কোনো পরীক্ষা দিতে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
