Author: নিজস্ব প্রতিবেদক

জুলাইয় যোদ্ধাদের বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন ও সচেতন জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন।’ সোমবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মন্ত্রী বলেন, ‘বৈঠকে মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়েছে। জুলাইয়ের যোদ্ধাদের কল্যাণের বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন ও সচেতন।এখন পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন।’ হাফিজ উদ্দিন আহমদ জানান, আহতদের ক, খ…

বিস্তারিত

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, সোমবার (০২ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আজ এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবারের (২৮ ফেব্রুয়ারি) ভয়াবহ এই হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। নিহতদের সবাই শিশু। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেন কেরমানপুর বলেন, গত রোববার মিনাবের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় ‘প্রায় ১৮০ জন শিশু’ নিহত হয়েছে। কয়েক ঘণ্টা আগে তেহরানের গান্ধী হাসপাতালে হামলা চালানোর ক্ষেত্রেও ‘একই ধরনের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। গত শনিবার ইরানে…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্দান গত শনিবার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়ায় পুরো অঞ্চলের বিমান যোগাযোগ ব্যাহত হয়। যার প্রেক্ষিতে গত শনিবার থেকে আজ সোমবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মধ্যপ্রাচ্যের মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে এমিরেটস, গালফ এয়ার ও ফ্লাইদুবাইয়ের একটি করে ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার তিনটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ছয়টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট বাতিল হয়। ১ মার্চ মধ্যপ্রাচ্যের আরও ৪০টি ফ্লাইট বাতিল হয়। এর…

বিস্তারিত

কুমিল্লার দেবীদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে নবনির্বাচিত এমপি হাসনাত আব্দুল্লাহ গত ২৫ ফেব্রুয়ারি তিন দিনের আল্টিমেটাম দেন। কিন্তু এরইমধ্যে ৬দিন পার হলেও হয়নি দখলমুক্ত। সোমবার (২মার্চ) বিকেলে দেবীদ্বার নিউমার্কেট এলাকায় ঘুরে দেখা যায়, স্ব স্ব অবস্থানে থেকে ফুটপাত দখলে রেখেই ব্যাবসা পরিচালনা করে যাচ্ছেন ক্ষুদ্র ও ভ্রাম্যমান ব্যাবসায়ীরা। তাদের জন্য পুরাতন বাজারে অবস্থিত পৌরসভার যে কিচেন মার্কেট তৈরি করা হয়েছে, সেখানে ৬মাস সম্পূর্ণ ফ্রীতে ব্যাবসা পরিচালনার কথা বলার পরেও সেখানে যেতে আগ্রহী নয় তারা। অপরদিকে জেলা পরিষদ মার্কেটের আন্ডারগ্রাউন্ড প্রস্তুত করতেও দেখা গেছে। এসময় ফুটপাত দখল করা ব্যাবসায়ীরা জানায়, আমরা এখান থেকে সড়ে গেলে আমাদের ব্যাবসা হবে না। যদি যেতে হয়…

বিস্তারিত

​বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ‘NSB ব্রিকস’ নামক একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটাটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ​আজ সোমবার (০২ মার্চ) বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ​অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। ​অভিযান চলাকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’-এর ৫(১) ও ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষকে ২ লক্ষ…

বিস্তারিত

ন্দরবান শহরের উজানীপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি বসতঘর এবং একটি রেস্তোরাঁ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার (২ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ​প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ভোরে স্থানীয় একটি জুসবার ও খাবারের দোকানের (রেস্তোরাঁ) রান্নাঘর থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের বেড়া ও আধা-পাকা ঘরগুলোকে গ্রাস করে নেয়। ​খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান আনসারী জানান, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এর আগেই…

বিস্তারিত

রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (০২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাসমুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে তিনি বৈঠক করেন এবং এ ব্যাপারে তাদের মতামত জানতে চান। এর আগে, গুলশানের বাসা থেকে সকাল ৯টা ১৩ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। আগের দিনও (রবিবার) সচিবালয়ে অফিস করেন তিনি। আতিকুর রহমান রুমন আরও জানান, শেরেবাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক…

বিস্তারিত

ইরানে গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস। চলমান সংঘাত তৃতীয় দিন অতিক্রম করার প্রেক্ষাপটে এই ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে লাখ লাখ মানুষ ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। নেটব্লকসের তথ্যমতে, যুদ্ধের শুরু থেকেই দেশটিতে অনলাইন যোগাযোগ ব্যবস্থায় ব্যাপকভাবে বিঘ্ন ঘটছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও স্থবির করে তুলেছে। এর আগেও বিভিন্ন সময় দেশটিতে ইন্টারনেট বন্ধ রাখার নজির রয়েছে। বিশেষ করে গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে টানা কয়েক সপ্তাহ দেশটিতে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছিল। তবে বর্তমানে তেহরানে অবস্থানরত সিএনএন-এর প্রতিনিধিরা জানিয়েছেন, গত মাসের মতো এবার সম্পূর্ণ ব্ল্যাকআউট বা…

বিস্তারিত

বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আজ সোমবার (২ মার্চ) সকালে ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে যেসব দেশের অভিবাসীরা পরিচালিত সরকারি সুযোগ-সুবিধা বা সামাজিক সহায়তা তুলনামূলক বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। মূলত মার্কিন অর্থনীতিতে অভিবাসীদের প্রভাব ও সরকারি ব্যয়ের বিষয়টি বিবেচনা করে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য। সাধারণ ভিজিটর ভিসা বা পর্যটন ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্তের কোনো…

বিস্তারিত

জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আজ সোমবার (২ মার্চ) ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন। চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন। সেইসঙ্গে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি এবং এখনও অনুতপ্ত হয়ে কোনো বিবৃতি দেননি। চিঠিতে আরও বলা হয়, ২০ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি কেবল জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেননি, বরং প্রকৃত সত্যকেও মিথ্যাভাবে উপস্থাপন করেছেন। অতএব, তিনি তার শপথ ভঙ্গ করেছেন…

বিস্তারিত