Author: নিজস্ব প্রতিবেদক

ঢালিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী পপি রুপালি পর্দা থেকে অনেকটাই দূরে। জানা গেছে, প্রাণনাশের ভয়ে নিজেকে একরকম আড়াল করে রেখেছেন তিনি। অথচ একটা সময় রুপালি পর্দায় ঝড় তোলেন নন্দিত এ অভিনেত্রী। পারিবারিক বিরোধ আর সম্পত্তির জেরে প্রাণনাশের ভয়ে নিজেকে আড়াল করে রাখেন এ চিত্রনায়িকা। দীর্ঘদিন আড়ালে থাকলেও আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে পপিকে। অভিনেত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তারই চাচাতো বোনজামাই তারেক আহমেদ চৌধুরী। শুধু পপিকেই নয়, তার আরেক চাচা বাবর হোসেনকেও নানা সময়ে হুমকি দিয়ে যাচ্ছেন তারেক। এ বিষয়ে সম্প্রতি খুলনায় একটি সংবাদ সম্মেলন করেন পপি। তার অভিযোগ, চাচা কবির হোসেনের কাছ থেকে ২০০৭ সালে জমি ক্রয় করেন তিনি। অথচ…

বিস্তারিত

ভূমিকম্পের ফলে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য মানসিক ট্রমা বিবেচনায় রোববার (২৩ নভেম্বর) সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য মানসিক ট্রমা বিবেচনায় আগামীকাল ২৩ নভেম্বর ২০২৫ রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মূল্যায়ন শেষে পরবর্তী করণীয় ও সিদ্ধান্তসমূহ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ…

বিস্তারিত

বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়, আত্মবিশ্বাসী হিসেবে চলতে চায় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ নিজেকে একটি সক্রিয়, সার্বভৌম ও দায়িত্বশীল প্লেয়ার হিসেবে বেছে নিয়েছে। আমরা দৃঢ়ভাবে জড়িত থাকবো, প্রয়োজনে দৃঢ়ভাবে কথা বলবো এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে নজর রেখে সর্বদা উৎপাদনশীল অংশীদার হবো।’ শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ তার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ অর্জনের অধিকারের ওপর জোর দেয়। বাস্তবে এর অর্থ হলো, আমাদের অংশীদারত্বকে অবশ্যই বাস্তব সুবিধা দিতে…

বিস্তারিত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সব প্রতিবেশী দেশের সঙ্গে অভিন্ন ও দীর্ঘমেয়াদি ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলা অন্তর্বর্তীকালীন সরকারের মূল অগ্রাধিকার। শনিবার (২২ নভেম্বর) ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক আলাপকালে তিনি একথা বলেন। এদিন দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারা। উভয় নেতা বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন, ইন্টারনেট সহযোগিতা, পরিবহন, স্বাস্থ্যসেবা, পরিবেশ, পানিসম্পদ, বিনিয়োগ এবং বিমান চলাচলসহ বাংলাদেশ-ভুটান সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা প্রথমে ৩০ মিনিটের বৈঠক করেন, তারপরে প্রায় এক ঘণ্টা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা করেন। ভুটানকে ‘বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু’ হিসেবে বর্ণনা করে প্রফেসর ইউনূস বলেন, ‘আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার…

বিস্তারিত

একই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘একই দিনে নির্বাচন ও গণভোট করার জন্য এমন মুখোমুখি পরিস্থিতিতে পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনও হয়নি।’ শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজনে নির্বাচন বিষয়ক এক কর্মশালায় এসব কথা জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে। আইনটা হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন।’ সিইসি বলেন, ‘আগের নির্বাচন কমিশনকে এতটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি যা বর্তমান নির্বাচন…

বিস্তারিত

জামায়াত গত ১০ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এদেশে গত ১৫-১৬ বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘ঐকমত্য কমিশন যে পিআরের কথা বলেছেন তা বুঝে না দেশের জনগণ। এতদিন পিআরের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত।’ তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র থাকলে সবার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। ছাত্র-জনতা যে পরিবর্তন এনে…

বিস্তারিত

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুলের উইকেট এখন ২৪৮। শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। তাতেই ২৪৭ উইকেট শিকার করে বনে যান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। এর আগে তৃতীয় দিন আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করে ২৪৬ উইকেট নিয়ে ছুঁয়েছিলেন সাকিবকে। বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ষষ্ঠ ওভারে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। পরের ওভারে এসে তাইজুল তুলে নেন অভিজ্ঞ আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে। শর্ট লেগে থাকা ফিল্ডার মাহমুদুল হাসান জয়কে ক্যাচ…

বিস্তারিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এ দেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে এটি মাথায় রাখে যে, এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই, ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। যারা গণতন্ত্র হত্যা করবে তাদের এ পরিণতি হবে।’ শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী শীর্ষক’ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশের তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এ সমাবেশে সালাউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ কখনো এ দেশের…

বিস্তারিত

বাংলাদেশের সমস্যা গভীর মন্তব্য করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘এ সমস্যা এক-দুই বছরে সব সমাধান সম্ভব নয়। তাই প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’ আজ শনিবার (২২ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত সমাবর্তন ২০২৫-এ বক্তব্যকালে তিনি এ কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, ‘নিজেদের এবং দেশের ভবিষ্যতের স্বার্থে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক, পরিবেশবান্ধব, ও নারী-বন্ধব সমাজ গঠনে সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’ তিনি সতর্ক করে বলেন, ‘আমরা যে বাংলাদেশকে চিনি, আমাদের সন্তানেরা হয়তো সেই মানচিত্র আর…

বিস্তারিত

বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায় বলে মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘সংবিধান নির্বাচক হয়ে যায় এবং মানুষের আশা ধ্বংস হয়। বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।’ আজ শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশনে’ তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের সংস্কার শুধু সৌন্দর্যবর্ধন নয়, এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম।’ তিনি আরও বলেন, জুলাই বিপ্লব সংবিধানকে উৎখাত করতে নয়। বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হয়েছিল। স্বচ্ছতা, জবাবদিহি, জনসাড়া– এই তিন গুণ জনমানসে প্রধান…

বিস্তারিত