Author: নিজস্ব প্রতিবেদক

আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও তিন দফা দাবিতে আজও টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে সারা দেশের সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ রয়েছে। তাদের দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। আজ রোববার (৩০ নভেম্বর) রাতের মধ্যে সরকার দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না দিলে আগামীকাল সোমবার শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করার হুশিয়ারি জানিয়েছেন শিক্ষকদের। গতকাল শনিবার ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আশ্বাসের পর ১৮…

বিস্তারিত

রাজধানীর সচিবালয়ে আবারও ঘটেছে অগ্নিকাণ্ড। এবার অগ্নিকাণ্ড ঘটেছে সচিবালয়ের নতুন ভবনে (১ নং ভবনে)। আজ রোববার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ভবনের ১০ তলায় আগুন লাগে। সাথে সাথে ভবনজুড়ে বারবার বাজতে থাকে ফায়ার হুইসেল। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার হুইসেলের শব্দে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে নেমে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন। এ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিলো। দুপুর ২টার দিকে সচিবালয় জনপ্রশাসনের ১০ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে…

বিস্তারিত

গ্যাসের দাম ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড ১৭৮ শতাংশ বাড়ানো হয় জানিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, ‘শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি শিল্প খাতে গ্যাসের দাম আরও ৩৩ শতাংশ বাড়ানোয় পোশাক, ইস্পাত ও সারের মতো শিল্প খাতে উৎপাদন ৩০ থেকে ৫০ শতাংশ কমে গেছে।’ শনিবার (২৯ নভেম্বর) এক আলোচনা সভায় জ্বালানি-সংকটের এসব প্রভাব সম্পর্কে তুলে ধরেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে ‘শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা ও টেকসই উন্নয়নের পথ নির্দেশনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ডিসিসিআই ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক…

বিস্তারিত

এপার বাংলাতেও সমানভাবে দর্শকপ্রিয় ‘প্রিয়তমা’ খ্যাত টলিউড অভিনেত্রী ইধিকা পাল। প্রেম বা বিয়ে নিয়ে জনপ্রিয় অভিনেত্রীর চর্চার শেষ নেই। এবার নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেছেন এ নায়িকা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, ‘কারও হৃদয় ভাঙা আমার একদম পছন্দ নয়। সবাই বলে এটা থেকে অনেককিছু শেখা যায়। কিন্তু আমি এটা চাই না; এটাকে ঘৃণা করি।’ একসময় তার নিজের হৃদয়ও ভেঙেছিল জানিয়ে নন্দিত এ অভিনেত্রী বলেন, ‘কলেজ জীবনে আমার হৃদয় ভেঙেছিল। পছন্দ না করলেও কিছু করার নেই। সব সময় সঠিক মানুষের সঙ্গে থাকা সম্ভব নয়। সব সময় সঠিক মানুষটাকে বেছে নিতে পারব সেটাও সম্ভব না।’ ইধিকা আরও বলেন, ‘আবার…

বিস্তারিত

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘একটা চাদর হবে চাদর’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ঈশা খান। তিনি ১৯৯৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের পর একের পর এক শ্রোতাপ্রিয় অ্যালবাম উপহার দেন। ‘একটা চাদর হবে’ গানটি তাকে দেশের ঘরে ঘরে পরিচিত করে তোলে। ২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর সাড়া ফেলে ‘একটা চাদর হবে’ গানটি। রাতারাতি আলোচনায় চলে আসেন গানটির গায়ক জেনস সুমন। তারপর আরও কিছু গান করেছেন। এরপর দীর্ঘ বিরতি। জেনস সুমনের প্রথম…

বিস্তারিত

ফ্যাসিস্ট শেখ হাসিনা নিরাপদে হরিলুট করার জন্য খালেদা জিয়াকে পথের কাঁটা মনেকরেছিল জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এজন্য তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে যত ধরনের চক্রান্ত সব করেছে। খালেদা জিয়া হেঁটে হেঁটে জেলে গেলেন আর ফিরে আসলেন হুইল চেয়ারে। দিনের পর দিন হাসপাতালে কাটাতে হচ্ছে। তিনি আজ মৃত্যুর সন্নিকটে। শেখ হাসিনার কারণে তিনি মৃত্যুশয্যায়।’ শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ড মীরের গ্রামে তিনি এসব কথা বলেন। মীর বাড়িসংলগ্ন মীরের খীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত চব্বিশের আন্দোলনে শহীদ ও আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন রিজভী। হাসিনার…

বিস্তারিত

টেকটোনিক প্লেটের ৩ ফল্টে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় থাকা ‘মেগাথার্স্ট’ ফল্ট থেকে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টির শঙ্কায় বাংলাদেশের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ‘আর্থকুয়েক অ্যাওয়ারনেস, সেফটি প্রটোকল অ্যান্ড ইমার্জেন্সি প্রিপারেডনেস’ শীর্ষক সেমিনারে এ উদ্বেগ প্রকাশ করা হয়। সেমিনারটি আয়োজন করে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির পূর্বে সময়মতো সঠিক প্রস্তুতির মাধ্যমে জনসচেতনতা তৈরি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে বড় ধরনের ভূমিকম্পেও ক্ষতি ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড আয়োজিত এ…

বিস্তারিত

আগামী আগামী ৯ জানুয়ারিপর্দা উঠছে নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) এবারের আসরের। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আজ আনুষ্ঠানিকভাবে নারী আইপিএল শুরুর সময় ঘোষণা করেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০ জানুয়ারি মাঠে নামবে ইউপি ওয়ারিয়র্জ এবং গুজরাট জায়ান্টস। ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে হবে প্রতিযোগিতার প্রথম পর্ব। এর পর ১৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়োদায় হবে দ্বিতীয় পর্ব। লিগ পর্যায়ে মোট ২০টি ম্যাচ হবে। সব মিলিয়ে ২২টি ম্যাচ হবে আসরে। ৩ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর। ফাইনাল হবে ৫ ফেব্রুয়ারি। এবারের প্রতিযোগিতায় ১৯৪ জন ভারতীয়সহ মোট ২৭৭ জন ক্রিকেটারকে দেখা যাবে।…

বিস্তারিত

বিয়ের পিঁড়িতে বসলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অ্যান্টনি আজ শনিবার রাজধানী ক্যানবেরায় তার সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ অত্যন্ত গোপনীয় ও ঘনিষ্ঠ পরিমণ্ডলে তার সঙ্গী জোডি হেইডনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। স্ট্রেলিয়ার গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রচার করা হয়েছে। হেইডন আর্থিক খাতে কাজ করেন। ২০২০ সালে মেলবোর্নে এক ব্যাবসায়িক নৈশভোজে আলবানিজের সঙ্গে পরিচিত হন। অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের ১২৪ বছরের ইতিহাসে পদে থাকাকালীন প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী বিয়ে করলেন। এর আগে দেশটিতে কোনো প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার নজির নেই। দুপুরের ওই অনুষ্ঠানে প্রায় ৬০ জন অতিথির সামনে এক সিভিল সেলিব্রেন্ট বিয়ে সম্পন্ন করান। অতিথিদের মধ্যে ছিলেন অস্কারজয়ী…

বিস্তারিত

শ্রীলংকার চলমান দুর্যোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’–র প্রভাবে টানা ভারি বর্ষণ ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলংকা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২–এ, আর নিখোঁজ রয়েছেন অন্তত ১৭৬ জন। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এক সপ্তাহের অবিরাম বৃষ্টিতে পুরো দেশজুড়ে ঘরবাড়ি ভেসে গেছে, সড়ক– সেতু ভেঙে পড়েছে এবং বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, ১৫ হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত এবং কমপক্ষে ৭৮ হাজার মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা–বিধ্বস্ত বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। শুধু অনুরাধাপুরা জেলাতেই টানা ২৪ ঘণ্টায়…

বিস্তারিত