Author: আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে উত্তর সাইপ্রাসে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমাদের অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর সাইপ্রাসে মোতায়েন করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে। তথ্যসূত্র: আল-জাজিরা। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ায় সেখানে এ পর্যন্ত চারজন বাংলাদেশির প্রাণহানি হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় ১৪ জন প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে সোমবার (৯ মার্চ) সকালে দেশে পৌঁছেছে দুবাইয়ে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ। আর সৌদি আরবের রিয়াদে নিহত আরও দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে সরকার। আজ সোমবার (৯ মার্চ) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণের পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ‘ইরান–ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের…

বিস্তারিত

একযোগে নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বাকি চারজন অতিরিক্ত আইজিপি হলেন–আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ও মো. তওফিক মাহবুব চৌধুরী। আজ রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ৫ প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। পাঁচ অতিরিক্ত আইজিপির মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয় ন্যস্ত আছেন। এ ছাড়া মো. মাসুদুর রহমান মিয়া পুলিশ অধিদপ্তর ঢাকায় (টিআরপদে) এবং তওফিক মাহবুব চৌধুরী সারদা রাজশাহীতে অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করছেন। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি…

বিস্তারিত

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর অসহনীয় বোঝা তৈরি হয়েছে উল্লেখ করে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লক্ষাধিক রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে আয়োজিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে স্থানীয় সময় রোববার (৯ মার্চ) তিনি এই আহ্বান জানান। লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আজ সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। খলিলুর রহমান বাংলাদেশে রোহিঙ্গাদের নিয়ে বর্তমান বাস্তবচিত্র অধিবেশনে তুলে ধরে বলেন, এখনও নতুন করে রোহিঙ্গা আসছে। তাদের জন্য মানবিক সহায়তা ক্রমান্বয়ে কমে…

বিস্তারিত

টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ব্যাট হাতে বেধড়ক পিটিয়েছেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৯২ রান যোগ হয়েছে ভারতের স্কোর বোর্ডে। যা কিনা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে রেকর্ড সংগ্রহ। পাওয়ার প্লের শেষ ওভারে জ্যাকব ডাফি দেন ২০ রান। ৩ চার ও এক ছক্কায় এই রান তোলেন অভিষেক। আসরে অফ ফর্মের কারণে সমালোচনার শিকার হওয়া অভিষেক করলেন ১৮ বলে ফিফটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ড এটি। ২১ বলে ৫২ রান করে রাচিন রবীন্দ্রর বলে উইকেটের পেছনে টিম সেইফার্টকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর আগে, সেমিফাইনালে ফিন অ্যালেন ও জ্যাকব…

বিস্তারিত

লুটপাট যা হয়েছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ আর হবে না জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘পুরোনো দিনের প্রকল্পগুলোতে যদি যথাযথ কাজ না হয় সেগুলোর জন্য কাউকে না কাউকে দায়বদ্ধ করা হবে।’ রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, ‘সব ধরনের দূষণ কমাতে হবে। শুধু বায়ু দূষণ নয়, পাশাপাশি শব্দ দূষণ ও নদী দূষণও কমাতে হবে। আগের কাউকে দোষ দিয়ে তো লাভ নেই। দেশে সব ধরনের দূষণ কমানোর জন্য এখন আমাদের কাজ হবে এগুলোর উন্নত করা। দূষণ দেশের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত করে, তেমনি মানুষের জীবনমানকেও…

বিস্তারিত

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদ-উল-ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ১ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল। এর মধ্যে…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই। তাই দাম বাড়বে এই আশঙ্কায় অতিরিক্ত তেল মজুত করা ঠিক হবে না।’ রোববার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘যেসব দেশ থেকে বাংলাদেশে পেট্রোলিয়াম আসে, সেসব অঞ্চলে যুদ্ধ চলায় সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। তার সঙ্গে আলমগীর হোসেন নামের আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে ভারতের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক…

বিস্তারিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা কারিতাসের একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার (৮ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে কুতুপালং মধুরছড়া এলাকার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত কারিতাসের কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মাদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এদিকে, ক্যাম্পে দায়িত্ব পালনরত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও…

বিস্তারিত