- বলিউডে অভিষেকেই ট্রেন্ডিংয়ে ঢাকাই হিরো আরিফিন শুভ
- মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা
- সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
- কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহে: ডিএমপি
- এবার ঈদে শ্রমিক অসন্তোষ না হওয়ার কারণ জানালেন শ্রমমন্ত্রী
- কাতারে ফের হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প
- রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘদিন পর ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ভোলায় লঞ্চের ধাক্কায় উল্টে গেল অভিযানের স্পিডবোট, নিখোঁজ পুলিশ কনস্টেবল
Author: ক্রীড়া ডেস্ক
উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলা বাংলাদেশ দলের স্বপ্নের মিশন শেষ হলো। তিন ম্যাচের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই হার বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বাজিয়ে দিয়েছে বিদায়ের ঘণ্টা। র্যাঙ্কিংয়ে উজবেকিস্তান ৬৩ ধাপ এগিয়ে থাকলেও গ্রুপ পর্বের আগে হতাশার সঙ্গে লড়াই চালিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে চীনের কাছে ২-০ গোলে হার এবং উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা ছিল। কিন্তু উজবেকিস্তানের অভিজ্ঞতা ও শক্তিশালী খেলা সেই আশা ভেঙে দিল। ম্যাচের প্রথমার্ধে ১০ মিনিটেই দিয়োরাখোন খাবিবুল্লায়েভার গোলের ফলে উজবেকিস্তান এগিয়ে যায়। বাংলাদেশ কিছুটা ছন্দে ফেরার চেষ্টা করলেও ৪২…
জীবনমুখী, কর্মমুখী ও উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই বিএনপির শিক্ষানীতির মূল লক্ষ্য উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘শিক্ষাকে মুখস্থনির্ভরতার গণ্ডি থেকে বের করে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও বাস্তব দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।’ সোমবার (৯ মার্চ) রাজধানীতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে আগামী ১৮০ দিনের কর্মসূচির আওতায় যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও দক্ষতাভিত্তিক করে গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত…
জনগণ বিপুল ভোটে সমর্থন দিয়েছে বলেই দল ক্ষমতায় এসেছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘নির্বাচনের আগে রাজপথে স্লোগান দিয়ে জনগণের কাছে ভোট চাওয়া হয়েছে। এখন আর ভোট চাওয়ার সময় নয়, এখন প্রধান দায়িত্ব হলো নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা।’ সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দলের বিভিন্ন কাজ তারেক রহমানের নির্দেশনায় এবং খালেদা জিয়া জীবিত থাকাকালে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী…
চার বোতল বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে কণ্ঠশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে করা মামলায় তাকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমীর আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে গত ৩ মার্চ মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করেছিলেন আদালত। শুনানিকালে স্বশরীরে আদালতে উপস্থিত ছিলেন আসিফ আকবর। আসামিপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্ভুক্ত পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী…
‘আমাদের সংসারের একমাত্র আলোটা নিভে গেছে গো। আমার তিন এতিম ছেলেমেয়ের এখন কী হবে গো আল্লাহ!’ -এভাবেই বিরামহীনভাবে শোকের মাতম করে চলেছেন সৌদিতে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়ার স্ত্রী জোছনা আক্তার। বসন্তের মেঘলা আকাশের মধ্যে তাদের পরিবারে হঠাৎ একটি খবরে যেন নেমে এসেছে কালবৈশাখীর ঝড়। সৌদি আরবে ছোড়া মিসাইল হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়ার গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে। রবিবার (৮ মার্চ) সৌদি স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নিহত হন। অপরজনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২…
নারী দিবসেই পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের (অ.দা.) একেএম ওয়াহিদুজ্জামানের কাছে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন খোদ তার অফিসের নারী কর্মীরা। গায়ে হাত তোলাসহ নানা অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বদলি আদেশের ৩ মাস পেরিয়ে গেলেও অদৃশ্য ক্ষমতার বলয়ে এখনো চারটি অফিসে রাজত্ব করছেন বিতর্কিত এই কর্মকর্তা। অফিসের আয়োজনে শপথ অনুষ্ঠানে ডিম, বিস্কুল ও কলা খাইয়ে ২০০ প্যাকেট বিরানির বিল করা, ৫ টি চেয়ার কিনে দ্বিগুণ বিল করাসহ নানা অনিয়মে আলোচিত সমালোচিত হন এই ওয়াহিদুজ্জামান। সবচেয়ে বড় পরিসরে আলোচনায় আসেন আল্লাহ ও হযরত মুহাম্মদ (সা.) কে সরাসরি দাবি করে। তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।…
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুনিশ্চিৎ হোক নারী ও শিশুর ভনিষ্যৎ’-এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং এমজেএসকেএস, চাইল্ডনট ব্রাইড (সিএনবি) প্রোজেক্ট ও স্পেস টু লিড প্রজেক্ট, অপরাজেয় বাংলাদেশ এর সহযোগিতায় রোববার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামের সামন থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ, মহিলা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সমবায় অফিসার নুর কুতুবুল আলম, নিএনবি প্রোজেক্টের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান।…
উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের কাছে পবিত্র রমজান মাসও যেন সংগ্রামের আরেক নাম। শহরের মতো বাহারি ইফতার সামগ্রী তাদের ভাগ্যে খুব একটা জোটে না। অধিকাংশ দিনই চালভাজা, মুড়ি, পান্তা ভাত কিংবা কখনো শুধু পানি দিয়েই ইফতার করতে হয় তাদের। দারিদ্র্য, বন্যা ও নদীভাঙনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা এসব মানুষের জন্য পুষ্টিকর খাবার দিয়ে ইফতার করা যেন এক প্রকার বিলাসিতা। কুড়িগ্রাম জেলায় দুধকুমার, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রসহ মোট ১৬টি নদ-নদীর অববাহিকায় গড়ে উঠেছে চার শতাধিক চরাঞ্চল। এসব চরে প্রায় ৮ লাখ মানুষের বসবাস। জেলার মোট জনসংখ্যা প্রায় ২৪ লাখের মধ্যে একটি বড় অংশই বসবাস করে এসব দুর্গম ও…
হাদির হত্যাকারিদের দেশে ফেরত আনার বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি। অপরাধীদের আমরা ফেরত আনার জন্য জোর প্রচেষ্টা চালাবো।’ আজ সোমবার (০৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘কক্সবাজার বীচ সারা বাংলাদেশের একটাই জায়গা আছে বিশ্বের নাম্বার ওয়ান তালিকায় সেটা সমুদ্র সৈকত, এটাকে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক মানে উন্নত করতে হবে। আর সেটা করতে গেলে যাতে আমাদেরকে এই বীচে কোন রকমের ময়লা যেন না…
মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে উত্তর সাইপ্রাসে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমাদের অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর সাইপ্রাসে মোতায়েন করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে। তথ্যসূত্র: আল-জাজিরা। সকাল নিউজ/এসএফ
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
