Author: নিজস্ব প্রতিবেদক

গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। জানা যায়, নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল দুই দুর্বৃত্ত এসে গুলি করে চলে যায়। এতে ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘নির্বাচনী প্রচারণা চালানোর সময় ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি…

বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এ দাবি তোলা হয়। অপর দিকে দুদকের সামনে আসিফ মাহমুদ-মাহফুজ আলমের ১৭ মাসের সম্পদ-হিসাব প্রকাশের দাবিতে ‘ছাত্র-জনতার’ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন সংবাদ সম্মেলনে বলেন, ‘দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে।’ দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে মাহফুজ আলমের পিএস এপিএস অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে চলমান দূরত্ব মেটাতে বৈঠক ডেকেছে বিএনপি। এতে মিত্র রাজনৈতিক দলগুলোর ১৫ জন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা ৫ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণঅধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণফোরামের শীর্ষ নেতা। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে। জানা গেছে, মিত্র নেতাদের গুলশান কার্যালয়ে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা বৈঠকে অংশ নেবেন। নির্বাচনি আসনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা থাকার কথা রয়েছে। মিত্র একাধিক দলের নেতারা জানান,…

বিস্তারিত

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ পেয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ডিজিটাল লটারির ফল প্রকাশের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত আছেন। ডিজিটাল লটারির ভর্তির ফল https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং যেকোন টেলিটক মোবাইলে এসএমএস-এর মাধ্যমে পাওয়া যাবে। টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধতি : GSA<Space>Result<Space>User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরেও ফল পাওয়া যাবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বড় স্ক্রিন বসানো হয়েছে। স্ক্রিনে একের পর এক স্কুলের নাম, আবেদনকারীদের আইডি ভেসে উঠছে। তাতে অটোমেটিক বা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় শিক্ষার্থী…

বিস্তারিত

রাজধানীর মোহাম্মদপুরে গৃহবধূ লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার পর আত্মগোপনে ছিলেন গৃহকর্মী আয়েশা। বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একইসাথে তার স্বামী রাব্বীকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আলোচিত এ হত্যামামলার শুনানি শেষে গৃহকর্মী আয়েশার ছয়দিন ও তার স্বামী রাব্বি শিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, সকালে তাদেরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ ও…

বিস্তারিত

রাজশাহীর তানোর উপজেলায় ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্ত দিয়ে মাটির ৩৫ ফুট গভীরে পড়ে গেছে ২ দুই বছরের এক শিশু। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন। সাজিদ নামে ওই শিশুটির বাবার নাম রাকিবুল ইসলাম। কোয়েলহাট পূর্বপাড়া গ্রামেই তার বাড়ি। স্থানীয়রা জানান, গ্রামের পাশের এ জমিটির মালিক কছির উদ্দিন নামের এক ব্যক্তি। এক বছর আগে কছির উদ্দিন তার জমিতে সেচের জন্য একটি সেমিডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন। কিন্তু ৩৫ ফুট বোরিং করার পর…

বিস্তারিত

নরসিংদীর আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে শীঘ্রই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পূর্বে যেখানে টেঁটা ব্যবহৃত হতো, সেখানে আধুনিক অস্ত্রের ব্যবহার বেড়েছে। যেহেতু সেখানে সন্ত্রাসী-অপরাধীদের আড্ডা অনেক বেশি, সেখানে কম্বিং অভিযনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা হবে।’ বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদীর পুলিশলানসে জেলা পুলিশের অস্ত্রাগার, হাসপাতাল, রেশনসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইতিমধ্যেই কারাগার থেকে লুণ্ঠিত বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে, অপরাধীরাও আইনের আওতায় এসেছে।’ নির্বাচন নিয়ে জনগণের মতোই স্বরাষ্ট্র উপদেষ্টার ভাবনার পাশাপাশি পুলিশের মনবল বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে…

বিস্তারিত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন মুঠোফোন ব্যবসায়ীরা। এসময় তারা সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে রাখেন। এতেচরম ভোগান্তিতে পরেছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষেরা। প্রায় ৩ ঘণ্টা অবরোধের পর রাত সাড়ে ৮টার দিকে কারওয়ান মোড় হয়ে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরপর তারা সড়কে কিছু কাঠ ও বাঁশের টুকরা জড়ো করে আগুন ধরিয়ে স্লোগান দিতে শুরু করেন। সেখানে তারা যানবাহন ভাঙচুর করছেন বলেও জানা গেছে। অবরোধের কারণে সড়কে যান…

বিস্তারিত

২০ শতাংশ ভাতার দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার দুপুর আড়াইটার পর থেকে তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এই আন্দোলনে নেমেছেন বলে জানা গেছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত প্রায় ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন এবং তাকে অবরুদ্ধ করেন। এ সময় হ্যান্ডমাইকে তারা সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনের কারণ ব্যাখ্যা করে একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) বলেন, ‘সচিবালয়ে কর্মরত সব ধরনের…

বিস্তারিত

১১তম থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১০ম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এই গ্রেডে বেতন পাবেন। বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে নেওয়া আলোচনা ও সিদ্ধান্ত পাঠানো হলো। আলোচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১ গ্রেড হতে ১০ গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপস্থাপন করেন। সভাকে অবহিত করা হয়, রিট পিটিশন অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের…

বিস্তারিত