Author: নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী, বাইপাইল পয়েন্টে ডাইভারশন চলবে। এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সকল যানবাহন চালককে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া, সর্বসাধারণের জন্য সকাল ৯টা থেকে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপালের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের এই জয়ে দলের সেমিফাইনালের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। মোহাম্মদ সবুজ, সাদ ইসলামদের দারুণ বোলিংয়ের পর জাওয়াদ আবরারের ফিফটিতে অনায়াসে জিতেছে যুবারা। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের মাঠে প্রতিপক্ষ নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে উড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে নেপাল গুটিয়ে যায় স্রেফ ১৩০ রানে। ২৪.৫ ওভারে ওই রান টপকে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। ওপেনার জাওয়াদ ৬৭ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন।এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেটে জিতেছিল জুনিয়র টাইগাররা। সেই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন জাওয়াদ।’ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটসম্যানরা স্বচ্ছন্দভাবে…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও সতর্ক করা হয়। সতর্কবার্তায় বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশে শুরু হওয়া বিক্ষোভও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। এ কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের…

বিস্তারিত

সাংবাদিক আনিস আলমগীরকে উত্তরা পশ্চিম থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তখন ডিবি জানায়, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞাসাবাদের পর জানানো হবে। সম্প্রতি টেলিভিশন টকশোতে নানা বক্তব্যের জেরে আলোচনায় ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি। জানা গেছে, ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বেরোনোর পর রোববার (১৩ নভেম্বর) রাতে তাকে ডিবিতে নেওয়া হয়।…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৫ ডিসেম্বর) ডাকসু প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে হাদির ওপর হামলাকারীরা বিদেশে পালিয়ে গেছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের ছোট ভাইয়ের (সাদিক কায়েম) প্রতিটি দাবি যৌক্তিক। এর আগেও আমরা আপনাদের সামনে বলেছি, এই পদক্ষেপগুলো আরও বেগবান করতে হবে। আমরা তাদের এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন করব।’ তিনি বলেন, ‘সবকিছু তো এখানে বলা যাবে না। আমাদের ওসমান হাদি এখন…

বিস্তারিত

পুলিশের বাধার মুখে পড়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রজনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা করে দুপুর ১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে এসে পুলিশের বাধার মুখে পড়েন। তখন তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। এরপর ছাত্রজনতা হাইকোর্ট মাজারের সামনে আসেন। বেলা ১টা ২৩ মিনিটে আবার তারা পুলিশের বাধার…

বিস্তারিত

মাত্র ছয় মাসে ১৮ কেজি ওজন কমিয়ে নিজেকে নতুন লুকে তুলে ধরেছেন সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পাশাপাশি কয়েকটি ছবি শেয়ার করে বাঁধন নিজের এই দীর্ঘ শারীরিক ও মানসিক যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন। এক পোস্টে বাঁধন লেখেন, ৭৮ কেজি থেকে ৬০ কেজি, আমি পেরেছি। তবে এই পথচলা সহজ ছিল না বলেও স্বীকার করেন তিনি। অভিনেত্রী জানান, মানসিক স্বাস্থ্যজনিত লড়াই, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং বংশগত কারণেই তার ওজন বেড়ে গিয়েছিল। দীর্ঘদিন বিষয়টি গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বাঁধনের ভাষায়, সঠিক চিকিৎসকের পরামর্শ, নিয়মিত অনুশীলন এবং নিজের ওপর বিশ্বাস এই তিনটি বিষয়ই তাকে লক্ষ্যে পৌঁছাতে সহায়তা…

বিস্তারিত

উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স। আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে উড্ডয়ন করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়। তারও আগে বেলা ১১টা ২০ মিনিটে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওসমান হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত…

বিস্তারিত

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত অপর দুজন হলেন, মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগ দায়ের করেন। উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাংবাদিক আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একসঙ্গেই অভিযোগ দায়ের করা হয়েছে।’ অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত…

বিস্তারিত

জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন। আজ সোমবার (১৫ ডিসেম্বর) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল বিভাগে আপিল দায়ের করবে প্রসিকিউশন। এরপর ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। গত ২৭ নভেম্বর সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। ওই দিন তামিম বলেছেন, গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল-১। এ রায়ের পূর্ণাঙ্গ কপি পেয়েছি আমরা। এতে একটি অভিযোগে শেখ হাসিনা ও…

বিস্তারিত