Author: নিজস্ব প্রতিবেদক

আগামী ফেব্রুয়ারির নির্বাচন একটি শক্ত ভিত্তি তৈরি করবে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকার শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই তাকিয়ে আছে। তবে জনগণকে ভীত করার একটি প্রচেষ্টা চলছে। জনগণের সুরক্ষায় সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে।’ আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, ‘এই ভিত্তি গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং সরকারকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনবে। বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন এখনও পূর্ণতা পায়নি, সেই লক্ষ্য অর্জনের যাত্রা এখান…

বিস্তারিত

বিদেশে উচ্চতর চিকিৎসা কেন্দ্রে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা এখনো তৈরি হয়নি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থা অনেকটাই ‘আনপ্রেডিকটেবল’। কখন কোন রোগের জটিলতা বেড়ে যায়, কিংবা কখন শারীরিক অবস্থার উন্নতি অথবা অবনতি হয়- সেটি কেউ বলতে পারছেন না। এভারকেয়ারের প্রফেসর সাহাবউদ্দীন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. জুবাইদা রহমানের সঙ্গে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা যে আন্তরিকতার সঙ্গে বিরতিহীনভাবে তাকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন- সিঙ্গাপুর কিংবা ব্যাংককের মতো দেশের কোনো হাসপাতালে টানা ২৪ ঘণ্টার এমন আন্তরিক সেবা পাওয়াটা…

বিস্তারিত

‘বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও তার সহযোগীরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়? এতে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জামায়াত ইসলামকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ১৯৪৭ সাল থেকে এই দলটি অদ্যবধি পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা…

বিস্তারিত

স্বাধীন বাংলাদেশের বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে সাইকেল র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গন হতে সংসদ ভবন প্রদক্ষিণ করে পূর্ণরায় শহীদ মিনারে গিয়ে র‍্যালির সমাপ্তি ঘটে। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে ও আব্দুর রহমান আফনানের সঞ্চালনায় র‍্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়াও কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে…

বিস্তারিত

জাতীয় পতাকা নিয়ে সর্বাধিক প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে এ রেকর্ড অর্জন করেন। বেলা ১২টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজয় দিবসের অনুষ্ঠানে এই প্যারাস্যুটিং করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এই পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শন ‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপারের বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুটিং প্রদর্শনী। এটি একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ১২ হাজার উচ্চতা থেকে এই…

বিস্তারিত

প্যানোরামা প্রামাণ্যচিত্রে বক্তব্য বিকৃতির অভিযোগে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার একটি আদালতের নথি অনুযায়ী, মানহানির পাশাপাশি বাণিজ্যিক আচরণসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। যদিও মামলার বিষয়ে এখনো বিবিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের দেওয়া ভাষণ একটি প্রামাণ্যচিত্রে ব্যবহার করে বিবিসি। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ওই বক্তব্যের কিছু অংশ সম্পাদনা করে ভুল বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে গত মাসে পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক (ডিজি) টিম ডেভি ও বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেবোরাহ টারনেস। পরে ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দেওয়ার…

বিস্তারিত

ডিসেম্বর এলেই পুরো মাসজুড়ে দেশের পাড়া-মহল্লায় উৎসব আমেজ বিরাজ করত। নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে সরব হয়ে উঠতো সারাদেশ। রেডিও-টেলিভিশনেও থাকত স্বাধীনতা-মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। একইভাবে বিগত বছরগুলোতে ডিসেম্বর জুড়ে জধানীর শিল্প ও সাংস্কৃতিক অঙ্গন থাকতো নানান আয়োজনে মুখর। শিল্পকলা একাডেমি, টিএসসি, ধানমন্ডি লেকসহ নগরের সাংস্কৃতিক প্রাঙ্গণগুলোতে মাসব্যাপী মেলা, নাট্যোৎসবসহ বিভিন্ন আয়োজন লেগে থাকত। ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজ, দিনভর সাংস্কৃতিক আয়োজন থাকত ঢাকার বিভিন্ন স্থানে। কিন্তু সবই এখন সুস্মৃতি। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত বছর নিরাপত্তার কারণে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কুচকাওয়াজ স্থগিত করা হয়। এ বছরও হয়নি কুচকাওয়াজ। কেবল রাজধানী নয়, জেলা-উপজেলা পর্যায়েও কুচকাওয়াজ অনুষ্ঠান হয়নি…

বিস্তারিত

আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অতীতের ‘বস্তাপচা’ রাজনীতির যুগ শেষ হয়ে গেছে। সেই রাজনীতি আর এ দেশে চলবে না। কিন্তু সেই রাজনীতিকে পায়ের নিচে চেপে ধরেই সমাপ্তি টানতে চায় জামায়াতে ইসলামী। আমরা নতুন বাংলাদেশের জন্য নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই। যে রাজনীতি হবে দেশ, জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে।’ আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিজয় ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন। একই দিন সকালে যুব র‍্যালি ম্যারাথন ‘রাজপথে বিজয়ে’ অংশ নিয়েও তিনি একই বক্তব্য পুনর্ব্যক্ত…

বিস্তারিত

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। মহান বিজয় দিবসে জাতীর সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। জাতীয় স্মৃতিসৌধে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বীর শহীদদের স্মরণ করতে ভিড় করছেন। এদিন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের জনতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী…

বিস্তারিত

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এটি বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। এবার বাঙালি জাতির বিজয়ের ৫৪ বছর পূর্ণ হলো। ১৯৭১ সালের এদিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লক্ষ শহীদের আত্ম বলিদান আর দুই লাখ মা-বোনের সম্ভ্রম ও নির্মম ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার শৃংখল ভেঙে মুক্তি পায় বাঙালি জাতি। অবহেলিত বাঙালি জাতি তার অধিকার আদায়ে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মুক্তির আকাঙ্ক্ষায় উজ্জীবিত হয়ে উঠে। ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যায় জাতি। এই আন্দোলনের…

বিস্তারিত