Author: বিনোদন প্রতিবেদক

স্বনামধন্য লিটলম্যাগ ‘লোক’ প্রতিবছরের মতো এবারও আয়োজন করে ৩দিন ব্যাপী ‘লেখক-শিল্পী সম্মিলন’। ১১ থেকে ১৩ ডিসেম্বর এমভি-৯ জাহাজে করে ঢাকা-মনপুরা-ঢাকা ভ্রমণে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪০০-এর অধিক লেখক-শিল্পীর অংশগ্রহণে বর্ণাঢ্য এ সম্মিলনের দ্বিতীয় ও তৃতীয় দিন ‘নদীপথে বইমেলা’ শিরোনামে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এ বই উৎসব। এতে অংশ নেয় দেশের স্বনামধ্য ১২টি প্রকাশনা সংস্থা। লেখক-শিল্পী সম্মিলনে প্রাণবন্ত এ বইমেলায় উন্মোচিত হয় নতুন বইও। আয়োজনে আনুষ্ঠানিকভাবে বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও শিল্পসমালোচক আবু সাঈদ তুলুর নতুন বই ‘ঐতিহ্যায়ন’ মোড়ক উন্মোচন করা হয়। আনন্দঘন আয়োজনে গবেষণালব্ধ নির্বাচিত ১৫টি প্রবন্ধে মোড়ানো এ গ্রিন্থের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি আসাদ মান্নান, কথাসাহিত্যিক সেলিম মোরশেদ, বিশিষ্ট…

বিস্তারিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিম তার বক্তব্যে ফ্যাসিস্টের মতো কথা বলেছেন; এজন্য তার বক্তব্য প্রত্যাহারসহ তাকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনি গণসংযোগকালে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও দলীয় প্রার্থী ড. রেজাউল করিমের উদ্দেশে সাংবাদিকদের কাছে এ্যানি চৌধুরী এসব কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমি একটা টকশোতে কথা বলেছি। তখন জামায়াতে ইসলামীর প্রার্থী স্বীকার করেছেন এক ধরনের রাজনৈতিক দলের রাজনীতিবিদ এতিমের টাকা, দুস্থদের টাকা মেরে খেয়েছে। এ…

বিস্তারিত

ফুটবলভক্তদের তীব্র সমালোচনার মুখে বহুল প্রতিক্ষিত ২০২৬ বিশ্বকাপের টিকিটমূল্য কমানোর ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। টিকিটের অতিরিক্ত দাম নির্ধারণ নিয়ে ইউরোপের ফুটবলপ্রেমীদের ক্ষুব্ধতার প্রেক্ষিতে এ দাম কমানো হয়। যদিও টিকিটের মূল্য কমানো প্রসঙ্গে ফিফা জানিয়েছে, ‘জাতীয় দলকে সমর্থন দিতে ভ্রমণ করা সমর্থকদের সহায়তার লক্ষ্যে’ টিকিটমূল্য কমানো হয়েছে। বিশ্বকাপে গ্রুপপর্বের সর্বনিম্ন টিকিটের মূল্য ১৮০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার টাকা) থেকে ৭০০ ডলার (৮৫ হাজার ৩৮৪ টাকা) পর্যন্ত নির্ধারিত হয়েছে দাম। এ ছাড়া ফাইনাল ম্যাচের টিকিট সর্বনিম্ন ৪১৮৫ ডলার (প্রায় ৫ লাখ ১১ হাজার টাকা) এবং সর্বোচ্চ ৮৬৮০ ডলার (১০ লাখ ৫৮ হাজার টাকা)। তীব্র বিরোধীতার পর ফিফা…

বিস্তারিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত ও সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে এই আদেশ দেন। গ্রেফতার দেখানোর পর কাঠগড়ায় সুমাইয়া জাফরিন কান্নায় ভেঙে পড়েন। তবে তিনি কোনো বক্তব্য দেননি। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় রাজধানীর ভাটারা থানার মামলায় গত ৬ আগস্ট সুমাইয়া জাফরিনকে গ্রেফতার করা হয়। পরদিন (৭ আগস্ট) তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান আদালত। সেই রিমান্ড শেষে ১২ আগস্ট তিনি আদালতে স্বীকারোক্তিমূলক…

বিস্তারিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছে ভারত সরকার। এ সময় ঢাকায় অবস্থিত ভারতীয় কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশাও তুলে ধরেছে নয়াদিল্লি। বুধবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় এম রিয়াজ হামিদুল্লাহকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিএম) বি শ্যাম তাকে তলব করেন। এদিন দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে বর্তমানে যে নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে তা নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে কেন্দ্র করে ‘কিছু চরমপন্থী গোষ্ঠী’ যে ধরনের নিরাপত্তা সংকট তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে,…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে প্রবেশে ফিলিস্তিনি পাসপোর্টধারীসহ ৮ দেশের নাগরিকদের পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশগুলো হলো- বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া। গতকাল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াই হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় ও জন নিরাপত্তাজনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা নিশ্চিত করতে স্ক্রিনিং, যাচাই-বাছাই এবং তথ্য ভাগাভাগির ক্ষেত্রে প্রদর্শিত, স্থায়ী এবং গুরুতর ঘাটতি থাকায় এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।’ এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে ১৯টি দেশের…

বিস্তারিত

রাজধানীতে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। কর্মসূচি ঘিরে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ভারতে আশ্রিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রে’র প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ডাক দেয় জুলাই ঐক্য। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রামপুরা ব্রিজ থেকে লং মার্চটি শুরু হয়। বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে লং মার্চ থামিয়ে দেয় পুলিশ। বাড্ডা থেকে যমুনার দিকে অগ্রসর হতে না পেরে জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের…

বিস্তারিত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার শাখাতী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন কেরন এলাকাবাসী। মানববন্ধনে ভুক্তভোগী আশীষ কুমার রায় অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী শিশির কুমার রায়ের সঙ্গে জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। এসব মামলার অধিকাংশই পুলিশ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়ে আদালত কর্তৃক খারিজ হয়েছে। তিনি বলেন, ‌মামলা দায়েরের পাশাপাশি জমি দখলের চেষ্টা, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এমনকি আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানববন্ধনে অংশগ্রহণকারী…

বিস্তারিত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করা হবে বলে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, হাসনাতের এমন হুমকিকে ঘিরে দুদেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এসব মন্তব্যকে ভারতীয় কর্মকর্তারা ‘দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক’ বলে নিন্দা করেছেন। খবর- দ্য হিন্দুর। সোমবার (১৫ ডিসেম্বর) শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করে-তাহলে বাংলাদেশ ভারতবিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে।’ তিনি বলেন, ‘ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পৃষ্ঠপোষকেরা অর্থ,…

বিস্তারিত

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনার গানে নাচলেন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি। সম্প্রতি অন্তর্জালে প্রকাশিত সংগীতশিল্পী কনার নতুন গান ‘মেহেন্দি’র সঙ্গে তাল মিলিয়ে নেচে দর্শক মাতলেন এ আলোচিত বলিউড তারকা। সাধারণত একশানধর্মী নৃত্য করলেও এবার হালকা মেজাজে নাচতে দেখা যায় নোরাকে এবং তাকে সঙ্গ দেন সানজয়। গানটিতে সুর ও সংগীত করেছেন সানজয়, আর কনার সঙ্গে গানটি গেয়েছেন নিশ। নোরা ফাতেহির নাচের ভিডিওটি সানজয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’ ভিডিওটি পোস্ট হওয়ার ২০ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে পেয়েছে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট। নোরা নিজেও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়েছেন। আর ভিডিওতে দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন,…

বিস্তারিত