- Retro Bet: Quick‑Hit Slots and Rapid Wins for the Modern Gamer
- JokaRoom: Mobile‑First Casino Action for Short, Intense Sessions
- NewLucky Casino: Quick Play, Big Rewards for Short Sessions
- Betflare Casino: Quick‑Play Slots & High‑Intensity Action for the Modern Gambler
- Wyns Casino: Quick‑Hit Slots & Lightning‑Fast Wins for the Modern Player
- LuckyHour Casino – Quick Spin, Big Wins for the Fast‑Paced Player
- Lunubet Casino: Nopeat mobiilivoitot ja lyhyet – intensiiviset pelisessiot
- Kinbet Casino – Gyors‑Hit nyerőgépek, Crash játékok és Élő Akciók Gyors Tempójú Játékosoknak
Author: নিজস্ব প্রতিবেদক
ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে।’ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি অর্থনীতিতে সবসময় বলি যে, আমাদের বাণিজ্য (ট্রেড) ও রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। সেখানে কূটনৈতিক (ডিপ্লোমেটিক) অনেক বিষয় থাকবে। আমরা ভারত থেকে যদি চাল না এনে এখন ভিয়েতনাম থেকে আনতে যাই, তবে প্রতি কেজিতে আরও ১০ টাকা বেশি লাগবে।’ অর্থ উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যে খুব খারাপ হয়ে গেছে তা নয়।…
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামার ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জোটের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিবের মনোনয়ন নিশ্চিত করা হয়। জমিয়তের এই নেতা স্থানীয়ভাবে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হিসেবে পরিচিত। তার মনোনয়নে জোটের ভেতরে এক ধরনের ঐকমত্য সৃষ্টি হয়েছে বলে জোট সূত্র জানিয়েছে। এর আগে গত শুক্রবার সরাইলের এক সমাবেশে রুমিন ফারহানা দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমার এলাকার মানুষের সিদ্ধান্তই রুমিন ফারহানার…
দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি মাতৃভূমিতে প্রত্যাবর্তন করবেন। দলের শীর্ষ নেতার আগমনে তাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। তারেক রহমানের আগমনকে ঘিরে এদিন পূর্বাচল ৩০০ ফিট সড়কে হবে বড় ধরণের জনসমাগম। এমতাবস্থায়, সড়কে যানজটের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। ফলে যাত্রীদের ফ্লাইট টাইমের আগে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল…
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে ঢাকা যেতে বিশেষ ট্রেনের দাবিতে সাড়ে ৬ ঘণ্টা লালমনিরহাট রেলপথ অবরোধ করেছে বিএনপি’র নেতাকর্মীরা। এতে করে দীর্ঘ সময় ধরে ছাড়া যায়নি ঢাকাগামী নির্ধারীত আন্তঃনগর ট্রেন। ফলে চরম বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। অবশেষে ৫ ঘণ্টা পর ছেড়েছে রাজধানীগামি লালমনি এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করে রাখে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জানা গেছে, দীর্ঘ প্রতিক্ষার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ম্যাজিস্টেট বাড়ানোর পাশাপাশি পুলিশেরও ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছে পুলিশ সুপাররা। পরিস্থিতির গুরুত্ব ও মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়। সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ সুপাররা (এসপি) নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। এসপিরা জানান, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসামিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছি। আমাদের পর্যাপ্ত যানবাহন সংকট রয়েছে। পর্যাপ্ত জনবল সংকটের কারণে জনবল বৃদ্ধি করা প্রয়োজন। একই দিনে দুটি…
প্রাণবন্ত অভিনয় ও আকর্ষনীয় চেহারায় অল্প সময়েই দর্শকমনে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। ক্যারিয়ারের শুরু থেকেই স্পষ্টভাষী হিসেবে তার আলাদা পরিচিতি থাকলেও তাকে এবার দেখা গেল ভিন্ন রূপে। এরই মধ্যে ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে চমক লেখেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।’ চমকের মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়। মূলত সমাজের চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির দিকেই ইঙ্গিত করেছেন তিনি। তিনি সিদ্ধান্ত…
নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় প্রণয় ভার্মাকে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম তলব করেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে যান। আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান প্রণয় ভার্মা। সূত্র আরও জানায়, প্রণয় ভার্মাকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। এ সময় দেশটির…
নতুন ১৪টি, সংশোধিত ৫টি এবং ৩টি মেয়াদ বৃদ্ধিসহ ২২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে এক হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা পাওয়া যাবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার,…
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (মঙ্গলবার) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে রয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদীসহ অন্যরা। গ্রেপ্তার ও পলাতক আসামিদের আইনজীবীরাও রয়েছেন। এদিন প্রথমেই অব্যাহতি চেয়ে করা আসামিদের…
পুরান ঢাকার বংশালের আরমানিটোলায় ১৪ তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ছয়টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। হাজী টাওয়ারের ১৪ তলা ভবনের ছয় তালায় আগুন লাগার খবর পেয়ে পর্যায়ক্রমে ৯টি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ। ফায়ার সার্ভিসকর্মীদের আপ্রাণ প্রচেষ্টার পর সকাল ৮ টা ১০মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। এতে কেউ হতাহত হয়নি। বাণিজ্যিক ভবনটির উপরে রয়েছে আবাসিক ভবন। ফায়ার সার্ভিস কর্মীরা বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনে। সকাল নিউজ/এসএফ
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
