লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাইম ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত কৃষি ঋণের চেক বিতরণ। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাকবাংলো মাঠে আনুষ্ঠানিকভাবে ৩৪টি গ্রুপের ২৮৮ জন কৃষকের মাঝে মোট ৩ কোটি টাকার কৃষিঋণের চেক বিতরণ করা হয়। কৃষকদের হাতে সরাসরি ঋণের চেক হস্তান্তর করেন ব্যাংক কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, খামার ব্যবস্থাপনা উন্নয়ন এবং কৃষকদের আর্থিক শক্তিশালীকরণে প্রাইম ব্যাংকের কৃষিঋণ সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। নিয়মিত ঋণ গ্রহণ ও কিস্তি পরিশোধে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৫ জন কৃষককে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রাইম ব্যাংক সূত্রে জানা গেছে, সরকার ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং দীর্ঘ প্রচেষ্টার ফলে কৃষি খাতে ঋণ বিতরণ এখন আরও সহজ হয়েছে। কৃষক পর্যায়ে সরাসরি ঋণ পৌঁছে দিতে ব্যাংকটি আবাদ, খামার ও নবান্ন নামে বিশেষ কৃষিঋণ সুবিধা চালু করেছে। পাশাপাশি আমদানি-নির্ভরতা কমাতে আমদানি বিকল্প ফসল উৎপাদনে কম সুদে সহজ শর্তে ঋণ প্রদান করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস ই ভি পি ও হেড অফ ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ, দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রন্ডি পোদ্দার, কৃষি প্রধান, শাহানা পারভীন, উত্তর বঙ্গের মহাপরিচালক, আব্দুল হালিম, শাখা ব্যবস্থাপক, জিয়াউল আমিন সহ আরো অনেকে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version