নানা নাটকীয়তার পর গতকাল মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। এদিন বুলবুল পূর্বাচল মাঠ পরিদর্শন করে বিসিবিতে ফিরেই শুনেন তিনি আর সভাপতি নেই। ফলে তিনি তাৎক্ষণিক চলে যাওয়ার পরই বিসিবিতে এডহক কমিটির সভাপতি হিসেবে প্রবেশ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
১.অ্যাডহক কমিটির বাকি সদস্যরা কারা?
অ্যাডহক কমিটির বাকি সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম। এর মধ্যে ফাহিম সিনহা সবশেষ ফারুক আহমেদ এবং তার আগে নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের দায়িত্বে ছিলেন।
২.তামিম কতদিন থাকবে বিসিবি সভাপতি?
তামিমের নেতৃত্বাধীন ১১ সদস্য বিশিষ্ট এই আহŸায়ক কমিটির মেয়াদ থাকবে ৩ মাস। এই সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়াই কমিটির প্রধান কাজ।
৩. তামিম কি নির্বাচন করতে পারবেন?
তামিমের নেতৃত্বে তুন এই কমিটি দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট সংশ্লিষ্টরা থেকে শুরু করে ভক্তদের মনে একটি প্রশ্ন ওঠে। সেটি হলো- কমিটির অধীনে থাকা ১১ ব্যক্তি কি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন? এই প্রশ্নের উত্ত দিয়েছেন তামিম নিজেই।
সভাপতি হওয়ার পর গতকালই প্রথম সংবাদ সম্মেলনে তামিম বলেন, অবশ্যই আমরা নির্বাচন করব। যখন একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে শুধু আমরা নই, যারা যারা আগ্রহী, সবাইকে অনুরোধ করব অংশগ্রহণ করতে। জানা গেছে, বাংলাদেশের ক্রীড়া আইনে অ্যাডহক কমিটিতে থাকা সদস্যদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।
তবে অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করতে পারবেন কি না গতকাল সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এমন প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর দেননি তিনি।
৪. বিসিবি বসের পদ হারানো বুলবুল কী বলছেন?
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির অ্যাডহক কমিটিকে ‘অসাংবিধানিক ও অবৈধ’ বলে অভিহিত করে আইসিসি হস্তক্ষেপ দাবি করেছেন সভাপতির পদ হারা আমিনুল ইসলাম বুলবুল।
গত বছরের অক্টোবরের বিসিবি নির্বাচনে এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল তুলে ধরেন আমিনুল এহসান। তিনি জানান, সব ক্যাটাগরির নির্বাচনেই অনিয়ম খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে এনএসসি।

