সকল আলোচনা সমালোচনা শেষে জামিন পেলেন ভোলার সেই পৌর জামায়াতের নারী কর্মী বিবি সাওদা (৩৭)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে তার জামিন মঞ্জুর করা হয়।
জামিনের বিষয়টি জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদও নিশ্চিত করেছেন।
এর আগে, গেল রবিবার রাত ১১টার দিকে ফেজবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অপরাধে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ভোলা জেলা পুলিশের সাইবার ইউনিট। এসময় তার ব্যবহ্নত মোবাইল ফোনটিও জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারের পর জেলা জামায়েতের উদ্যেগে ওই নারী কর্মীর মুক্তির দাবি ও গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা। ফেজবুক পোষ্টের কারণে গ্রেপ্তারের বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। পাল্টা পোস্টে বিবি সাওদার মুক্তির দাবি জানান নেটিজেনরা।
এরপর আজ দুপুরে তার জামিন মঞ্জুর করেন আদালত। এতে স্বস্তি প্রকাশ করেন জামায়াতে ইসলামীর জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা।
এদিকে ওই নারী কর্মীর জামিনের পর জেলা পুলিশের পক্ষ থেকে একট প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ‘ঝধড়িফধ ঝঁসর’ নামের একটি ফেসবুক ফেজ থেকে সরকার, রাষ্ট্র, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি (মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী) এবং চরমান রাজনীতি নিয়ে বিভিন্ন রকম অসত্য ও বিভ্রান্তিকমূলক পোস্ট করে জনমনে আতংক সৃষ্টি করে আসছেন বিবি সাওদা নামের ওই নারী কর্মী। পরে রবিবার রাতে অভিযান চালিয়ে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বামীর উপস্থিতিতে তাকে জিজ্ঞেসাবাদ করলে তিনি ফেজবুক পোস্টের সত্যতা স্বাকীর করেন। পরে পুলিশ তার ফোনটি জব্দ করেন এবং তাকে ফৌজদারি অপরাধের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করেন।
গকাল নিউজ/এমএম

