বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুল এর নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে।
নতুন এই ১১ সদস্যের কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডের কার্যক্রম সচল রাখতে তাৎক্ষণিকভাবে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
এনএসসির এক পরিচালক জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই বিসিবির নতুন নির্বাচন আয়োজন করবে এই অ্যাডহক কমিটি।
অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

