ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আজ শনিবার ইরানের গণমাধ্যম জানিয়েছে, তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মার্কিন-ইসরায়েল হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টি হামলার শিকার হয়েছে। তবে ওই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

