টি-টুয়েন্টি বিশ্বকাপে এ গ্রুপে সেরা হয়ে আগেই সেমিফাইনালে গিয়ে বসে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের যুগলবন্দি হবে ভারত ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার জয়ী দল। এজন্য কলকাতায় আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটার সুপার এইটের ১ নম্বর গ্রুপের শেষ ম্যাচটি নকআউট বা ‘কোয়ার্টার ফাইনাল’ এ রুপ নিয়েছে।
কারণ ভারত কিংবা ওয়েস্ট ইন্ডিজ, আজ যারাই জিতবে তারাই উঠে যাবে সেমিফাইনালে। আবহাওয়া বা অন্য কোনো কারণে ম্যাচটি শেষ হতে না পারলে নেট রান রেটে এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে শেষ চারে।
প্রথম দল হিসেবে টানা দুবার ও সব মিলিয়ে রেকর্ড তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়তে তাই আজ ব্যাট হাতে দারুণ কিছুই করতে হবে সূর্যকুমার যাদবের দলকে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যানদেরও থাকবে সেমিফাইনালে যাওয়ার তাড়না।

