বেসরকারিভাবে ঘোষণা করা করা হয়েছে সাতক্ষীরার ৪টি আসনের ভোটের ফলাফল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনেই জয় পেয়েছে জামায়াতের প্রার্থীরা। যেখানে ৩টি আসনেই তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপি প্রার্থী এবং একটি আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী।
বেসরকারি ফলাফলে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইজ্জত উল্যাহ ১ লাখ ৯০ হাজার ৯৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৯০ ভোট।
সাতক্ষীরা-২ (দেবহাটা-সাতক্ষীরা সদর) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মুহাদ্দিস আবদুল খালেক ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রবিউল বাশার ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট। আর ধানের শীষ প্রতীকের কাজী আলাউদ্দীন পেয়েছেন ৪৮ হাজার ৭৩৪ ভোট।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী নজরুল ইসলাম ১ লাখ ৫ হাজার ৮০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৯৬৮ ভোট।
সকাল নিউজ/এসএফ

