বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম আজ সকালে লাহোরে পৌঁছেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
জিও নিউজ জানিয়েছে আজ রবিবার (৮ ফেব্রæয়ারি) লাহোরে পৌঁছেছেন আমিনুল। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া দিনের শেষ দিকে অন্য সদস্য দেশের সঙ্গে আইসিসির জরুরি ভার্চুয়াল সভায় যোগ দেবেন।
এর আগে গতকাল শনিবার ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ জানায়, পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে আইসিসি।
সকাল নিউজ/এমএম

