কিশোরগঞ্জের কটিয়াদীতে মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে৷
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে মিডল্যান্ড ব্যাংক কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে কয়েকটি উচ্চ বিদ্যালয়ে বেশকিছু শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে৷ এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহ শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার অংশ হিসেবে এই সহায়তা কার্যক্রম বলে জানিয়েছেন মিডল্যান্ড ব্যাংকের কটিয়াদী উপজেলা শাখার ব্যাবস্থাপক মোঃ আব্দুল মালেক। এসময় ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
সকাল নিউজ/এসএফ

