প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন চার সদস্যের প্রতিনিধিদল।
আজ রোববার (১ ফেব্রুয়ারি ) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠকে বসেন তারা।
নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে বৈঠকে অংশ নিয়েছেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
সকাল নিউজ/এসএফ

