আনুষ্ঠানিকভাবে লালমনিরহাট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শিহাব আহমেদ। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে প্রথমে প্রয়াত বাবা’র কবর জিয়ারত করেন তিনি। এরপর বজরুল রহমান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ ও হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। এদিন বিকালে নিজ গ্রামে বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন লালমনিরহাটের আলোচিত এই তরুণ প্রার্থী।
প্রথম দিনের জনসভাতেই কয়েক হাজার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শিহাব আহমেদকে সমর্থন জানান।
এসময় শিহাব আহমেদ বলেন, ‘নির্বাচনে ভোট দিতে আপনাদের যদি কেউ হুমকি দেন, ভয়য়ভীতি দেখান তাহলে তাদের নাম, ঠিকানা বলে দিবেন।’ একইসঙ্গে তিনি যারা ভোট দিতে টাকার অফার করবেন তাদের কঠোরভাবে প্রত্যাখান করার আহ্বন জানান তিনি।
সমাবেশে শিহাব আরও বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী বলে, আমার প্রার্থিতা বাতিল করার জন্য কি পরিমাণ চক্রান্ত করা হয়েছিল। কিন্তু আমি সব ধরণের ষড়যন্ত্রকে রুখে দিয়ে উপযুক্ত ডকুমেন্টস পেশ করে প্রার্থিতা ফিরিয়ে এনেছি। এই বিজয় আমার হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলার প্রতিটি মানুষের।’
ফাটাকেষ্টখ্যাত শিহাব আহমেদ বলেন, ‘আমি রাজনীতির মাঠে নেমেছি সমাজের কল্যাণ্যের জন্য। দিন মজুর থেকে শুরু করে প্রতিটি ঘাম ঝড়ানো খেটে খাওয়া মানুষের জন্য আমি কাজ করে যাব ইনশাআল্লাহ।’
হাতীবান্ধা ও পাটগ্রামবাসীর প্রত্যাশা, এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে শেষ হাসিই হাসবেন বিদেশী নাগরিগত্ব ছেড়ে দেশের কল্যাণে কাজ করতে আসা শিহাব আহমেদ।
সকাল নিউজ/এমএম

