আাপোসহীন নেত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়েছেন। সরেজমিনে দেখা যায়, আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা বিপুল সংখ্যক মানুষ পায়ে হেঁটে এখানে আসছেন।
বিএনপির ফেসবুক পেজে আজ কিছুক্ষণ আগে দেওয়া এক পোস্টে জানানো হয়, খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত রাজনীতিবিদরা সেখানে উপস্থিত থাকবেন।
সকাল নিউজ/এমএম

