সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই বেগম জিয়াকে দাফন করা হবে। মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানাজার বিষয়ে সব ধরনের সহায়তা করা হবে।
আজ সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সকাল নিউজ/এমএম

