বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবনে। এ ছাড়াও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন পঙ্গু হাসপাতালে।
জানা গেছে, আজ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নাগরিক হিসেবে তার এনআইডি নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
এরপর রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) যাবেন। সেখানে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন।
সকাল নিউজ/ এমএম

