ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। ২০২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন তারা।
আজ শুক্রবার (২৬নডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়।
শিবিরের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তীতে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। যার কার্যক্রম এখন চলমান রয়েছে।
সভাপতি হওয়ার আগে নুরুল ইসলাম সাদ্দাম সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায়। তিনি দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খুলনা থেকে দাখিল ও আলিম পাস করেন। এরপর ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাদার স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়নরত।
অন্যদিকে সিবগাতুল্লাহ সিবগা জুলাই গণ-অভ্যুত্থানে বিশেষ ভূমিকার জন্য বারবার আলোচনায় আসেন।
সকাল নিউজ/এমএম

