গাজীপুরে যৌথ অভিযানে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া এক তরুণীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই তরুণীর নাম তাহরিমা জান্নাত সুরভী (২১)। তিনি গোপালপুর টেকপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে।
জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার জাতীয় ছাত্রশক্তি কমিটির আহ্বায়ক বশির আহমেদ অপু গণমাধ্যমকে বলেন, সুরভী বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলনেও তিনি আমাদের সঙ্গে থেকেছেন। আমি তাকে চিনি। তবে তিনি কমিটিতে নেই।
কালিয়াকৈর থানার ওসি নাসির উদ্দিন বলেন, গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ওসি নাসির উদ্দিন আরও জানান, নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবক মামলাটি করেন। অভিযোগে বলা হয়, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক মাধ্যমে বø্যাকমেইলিং কার্যক্রমে জড়িত ছিলেন সুরভী।
সকাল নিউজ/এমএম

