বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশ বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী ঐক্য পরিষদ। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তারা এই সমাবেশের ডাক দেয়।
এ তথ্য নিশ্চিত করেন পেট্রাপোল সি এন্ড এফ এজেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তীক চক্রবর্তী।
বিক্ষোভকারীরা বাংলাদেশ অভিমুখে লং মার্চ করার সময় ভারতীয় সীমান্তরর্ক্ষী বিএসএফ তাদের আটকে দেয়। পরে তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বাংলাদেশের দিকে মাইক তাক করে বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দেয়।
এসময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের সর্তক অবস্থায় দেখা যায়। পরে ভারতের বনগাঁও বাটার মোড এলাকা হয়ে বনগাঁও হিন্দু নাগরিক ঐক্য মঞ্চ ও সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিজেপির এমএলএ অশোক কীর্তনীয়া এবং বিজেপির এমপি শান্তনু ঠাকুর।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘শুনেছি বেনাপোলের ওপারে পেট্রাপোলে সনাতনী ঐক্য পরিষদের একটি
সকাল নিউজ/এসএফ

