‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ নামে একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপিসহ ১৮টি দল আছে এই জোটে।
রাজধানীর গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে আজ সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন এই জোটের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে জোটের ঘোষণাপত্র পাঠ করেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি জানান, এই জোটে ৬টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং ১২টি অনিবন্ধিত দল রয়েছে। নিবন্ধিত দলগুলো হলো- জাতীয় পার্টি, জাতীয় পার্টি- জেপি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ মুসলিম লীগ।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর এগিয়ে নেওয়া, বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐকমত্য গড়ে তোলা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাক্সক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দলগুলো এই জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য চাপ সৃষ্টি করা, ফ্যাসিবাদের চিরস্থায়ী অবসান এবং সুশাসনের প্রত্যাশায় থাকা মানুষের কণ্ঠস্বরকে জোরালো করা জোটের লক্ষ্য বলে জানিয়েছেন আনিসুল ইসলাম।
সকাল রিউজ/এমএম

